Skip to content
অক্টোবর 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • আন্তর্জাতিক
  • গ্রিন কার্ডে বড় ধাক্কা, ৮ তথ্যপ্রযুক্তি সংস্থাকে ‘কালো’ তালিকাভুক্ত করল আমেরিকা, বিপাকে হাজার হাজার ভারতীয়!

গ্রিন কার্ডে বড় ধাক্কা, ৮ তথ্যপ্রযুক্তি সংস্থাকে ‘কালো’ তালিকাভুক্ত করল আমেরিকা, বিপাকে হাজার হাজার ভারতীয়!

Online Desk অক্টোবর 9, 2026
New-Project-2.webp

নিজস্ব সংবাদদাতা: বিদেশি কর্মী নিয়োগে কড়া পদক্ষেপ নিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। গ্রিন কার্ড প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপ ‘পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন’ বা PERM প্রোগ্রাম থেকে ৮টি বড় তথ্যপ্রযুক্তি সংস্থাকে নিষিদ্ধ করেছে আমেরিকা। সূত্রের খবর, সেই তালিকায় রয়েছে মাইক্রোসফটের মতো মার্কিন জায়ান্ট এবং টাটা, উইপ্রো, ইনফোসিস, কগনিজেন্ট, এইচসিএল, ক্যাপজেমিনি, অ্যাডোবের মতো একগুচ্ছ নামজাদা সংস্থা।

মার্কিন সরকারের অভিযোগ, এই সংস্থাগুলি PERM প্রোগ্রামের অপব্যবহার করে আমেরিকানদের চাকরির সুযোগ কেড়ে নিচ্ছে এবং কম বেতনে বিদেশি কর্মী নিয়োগ করছে। সেই কারণেই আপাতত এই ৮টি সংস্থার কোনও নতুন PERM আবেদন গ্রহণ করা হবে না এবং পুরনো আবেদনগুলিও আর প্রক্রিয়াকরণ করা হবে না। এই সিদ্ধান্ত এমন এক সময়ে নেওয়া হল, যখন এইচ-১বি ভিসা নিয়ে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন।

কেন এই সিদ্ধান্তে বিপাকে ভারতীয়রা?

এই নিষেধাজ্ঞার সবচেয়ে বড় প্রভাব পড়বে ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের উপর। আমেরিকায় প্রায় ৫২ লক্ষ ভারতীয় বংশোদ্ভূত মানুষ বসবাস করেন। যাঁদের মধ্যে বহু মানুষ এইচ-১বি ভিসায় আমেরিকায় গিয়ে কাজ করেন এবং পরে সংস্থার মাধ্যমে গ্রিন কার্ডের জন্য আবেদন করেন।আর PERM হল সেই সেতু, যা অস্থায়ী ভিসা থেকে স্থায়ী বাসিন্দা হওয়ার পথ খুলে দেয়। এই প্রক্রিয়ায় সংস্থাকে প্রমাণ করতে হয় যে, ওই নির্দিষ্ট পদের জন্য কোনও যোগ্য আমেরিকান কর্মী পাওয়া যাচ্ছে না এবং বিদেশি কর্মীকে নিয়োগ করলে আমেরিকানদের বেতন বা কাজের পরিবেশে কোনও প্রভাব পড়বে না। এমতাবস্থায় সরকারের এই পদক্ষেপের ফলে সরাসরি এইচ-১বি ভিসা বাতিল হবে না, কিন্তু গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়া আটকে যাবে। ফলে বহু ভারতীয় কর্মীকে বছরের পর বছর অস্থায়ী ভিসাতেই থাকতে হবে।

PERM প্রোগ্রাম আসলে কী?

২০০৫ সালে পুরনো কাগজ-ভিত্তিক সার্টিফিকেশন ব্যবস্থার জটিলতা কাটাতে PERM চালু করেছিল মার্কিন শ্রম দফতর। এর মাধ্যমে যোগ্য মার্কিন সংস্থাগুলি বিদেশি কর্মীদের স্থায়ীভাবে নিয়োগের জন্য স্পনসর করতে পারে। এটি এইচ-১বি ভিসার থেকে সম্পূর্ণ আলাদা। এইচ-১বি হল সর্বোচ্চ ৬ বছরের জন্য একটি অস্থায়ী ওয়ার্ক ভিসা, আর PERM হল স্থায়ীভাবে আমেরিকায় থাকার জন্য লেবার সার্টিফিকেশন।

ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কোনও নির্দিষ্ট প্রমাণ ছাড়াই অভিযোগ করেছেন, সংস্থাগুলি PERM ব্যবহার করে আমেরিকানদের সরিয়ে বিদেশিদের চাকরি দিচ্ছে। মাইক্রোসফটকে উদ্দেশ্য করে তাঁর বার্তা, “তোমরা একটি বড় আমেরিকান সংস্থা, কিন্তু তোমাদের মহান আমেরিকান কর্মীদেরই নিয়োগ করতে হবে।”

এর আগে নতুন এইচ-১বি ভিসার আবেদনের উপর এক লক্ষ ডলারের ফি চাপিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প, যা আপাতত আদালতের নির্দেশে আটকে রয়েছে। এবার PERM নিষিদ্ধ করে সেই অভিযান আরও জোরদার করল ওয়াশিংটন।

Continue Reading

Previous: কে কী বলল ডোন্ট কেয়ার শিল্ড জিতে বললেন বাগান কোচ, সাংবাদিক সম্মেলন বয়কট হাবাসের
Next: চাকরিপ্রার্থীরা এআই দিয়ে উগরে দিচ্ছে হাবিজাবি উত্তর, বিশ্বের উন্নত দেশগুলিতেও শিক্ষালাভের অন্তরায় এআই

সম্পর্কিত গল্প

Delhi-police.jpg

সাংবাদিকরা যেন পুলিশের কাজে বাধা না হয় ! দিল্লি পুলিশের নির্দেশিকা

Online Desk অক্টোবর 9, 2026
1000419569.webp

মুসলিম গড়ে পদ্ম, শুভেন্দুর বাড়ানো ‘বন্ধুত্বের হাতে’ ভরসা রেজিনগরের, ভোটলুটের পাল্টা তোপ বিরোধীদের

Online Desk অক্টোবর 9, 2026
1000419352.webp

পুজোয় ছাতা সঙ্গী, অষ্টমী পর্যন্ত ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, জানাল হাওয়া অফিস

Online Desk অক্টোবর 9, 2026

You may have missed

Delhi-police.jpg

সাংবাদিকরা যেন পুলিশের কাজে বাধা না হয় ! দিল্লি পুলিশের নির্দেশিকা

Online Desk অক্টোবর 9, 2026
SC.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 9, 2026
1000419569.webp

মুসলিম গড়ে পদ্ম, শুভেন্দুর বাড়ানো ‘বন্ধুত্বের হাতে’ ভরসা রেজিনগরের, ভোটলুটের পাল্টা তোপ বিরোধীদের

Online Desk অক্টোবর 9, 2026
1000419352.webp

পুজোয় ছাতা সঙ্গী, অষ্টমী পর্যন্ত ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, জানাল হাওয়া অফিস

Online Desk অক্টোবর 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.