Skip to content
অক্টোবর 30, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • দীপাবলির আগে বড় সাফল্য চন্দননগর পুলিশের, উদ্ধার লক্ষ লক্ষ টাকার গাঁজা! ধৃত ৪

দীপাবলির আগে বড় সাফল্য চন্দননগর পুলিশের, উদ্ধার লক্ষ লক্ষ টাকার গাঁজা! ধৃত ৪

Online Desk অক্টোবর 30, 2026
New-Project-87.webp

নিজস্ব প্রতিনিধি, চন্দননগর: কালীপুজো ও জগদ্ধাত্রী পুজোর আগে মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল চন্দননগর পুলিশ কমিশনারেট। প্রায় ৩০ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর সূত্রের। গ্রেফতার করা হয়েছে ঘটনার সঙ্গে যুক্ত চারজনকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাদক পাচারের খবর পেয়ে চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিটেকটিভ ডিপার্টমেন্ট ও উত্তরপাড়া থানা যৌথভাবে অভিযান চালায়। বৃহস্পতিবার গভীর রাতে হিন্দমোটর এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে স্কুল ব্যাগ-সহ কাঁধে ঝোলানো ১০টি ব্যাগ উদ্ধার করা হয়। তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়।

জানা গিয়েছে, ধৃতদের নাম পিন্টু বসাক, লাল্টু হাজরা, রাজকুমার মিস্ত্রী ও শুভম মুখার্জি। তাদের বাড়ি চন্দননগর ও ভদ্রেশ্বর এলাকায়। আজ ধৃতদের আদালতে পেশ করে হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর পুলিশ সূত্রে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওড়িশা থেকে ট্রেনে করে এই গাঁজা নিয়ে আসা হচ্ছিল। চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকায় তা বিক্রির উদ্দেশ্য ছিল। বাজেয়াপ্ত গাঁজার বাজারমূল্য প্রায় আড়াই লক্ষ টাকা বলে অনুমান। ঘটনায় ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস জানিয়েছেন, এই কারবারে আর কারা জড়িত এবং ধৃতদের আগের কোনও অপরাধের রেকর্ড আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Continue Reading

Previous: শীতকালে ঠোঁট ফাটার সমস্যা ? জেনে নিন সহজ কিছু ঘরোয়া পরিচর্যার উপায়
Next: পরকীয়া সন্দেহে যুবককে পিটিয়ে খুন, গ্রেফতার ২, চরম উত্তেজনা সালানপুরে

সম্পর্কিত গল্প

New-Project-88.webp

পরকীয়া সন্দেহে যুবককে পিটিয়ে খুন, গ্রেফতার ২, চরম উত্তেজনা সালানপুরে

Online Desk অক্টোবর 30, 2026
New-Project-86.webp

শুক্র ভোরে আসানসোলে শিল্পপতির বাড়িতে ইডি হানা, কলকাতার পাশাপাশি জেলাতেও নজর গোয়েন্দাদের

Online Desk অক্টোবর 30, 2026
1000401066.webp

‘শিক্ষিতরা ভোট দিয়েছেন, তাই বিজেপির হার!’, বিধান পরিষদের ফল নিয়ে মন্তব্য ওমপ্রকাশ রাজভরের

Online Desk অক্টোবর 30, 2026

You may have missed

New-Project-88.webp

পরকীয়া সন্দেহে যুবককে পিটিয়ে খুন, গ্রেফতার ২, চরম উত্তেজনা সালানপুরে

Online Desk অক্টোবর 30, 2026
New-Project-87.webp

দীপাবলির আগে বড় সাফল্য চন্দননগর পুলিশের, উদ্ধার লক্ষ লক্ষ টাকার গাঁজা! ধৃত ৪

Online Desk অক্টোবর 30, 2026
Natural-Winter-Lip-Care-Remedies.jpg

শীতকালে ঠোঁট ফাটার সমস্যা ? জেনে নিন সহজ কিছু ঘরোয়া পরিচর্যার উপায়

Online Desk অক্টোবর 30, 2026
New-Project-86.webp

শুক্র ভোরে আসানসোলে শিল্পপতির বাড়িতে ইডি হানা, কলকাতার পাশাপাশি জেলাতেও নজর গোয়েন্দাদের

Online Desk অক্টোবর 30, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.