Skip to content
নভেম্বর 3, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • আরব সাগরে ভারতীয় নৌসেনার বড় সাফল্য, ৪৮ ঘণ্টার অভিযানে জলদস্যুদের কবল থেকে ২০ নাবিককে উদ্ধার

আরব সাগরে ভারতীয় নৌসেনার বড় সাফল্য, ৪৮ ঘণ্টার অভিযানে জলদস্যুদের কবল থেকে ২০ নাবিককে উদ্ধার

Online Desk নভেম্বর 3, 2026
New-Project-2026-11-03T101951.184.webp

অর্পিতা মুখার্জী: আরব সাগরে ফের ভারতীয় নৌসেনার বীরত্ব। সোমালি জলদস্যুদের কবল থেকে ইরানি ট্রলারের ২০ জন নাবিককে উদ্ধার করল ভারত। ৪৮ ঘণ্টার টানা অভিযানে এই সাফল্য। অভিযানে নৌসেনাকে সাহায্য করেছে ভারতীয় বায়ুসেনাও।

গত বৃহস্পতিবার উত্তর-পূর্ব সোমালিয়ার বন্দর বায়লা ও হাফুনের মাঝামাঝি এলাকা থেকে ইরানি মাছ ধরার ট্রলার ‘আজিনি’ অপহরণ করে ১২ জন জলদস্যু। ট্রলারে থাকা নাবিকদের বন্দি করা হয়। প্রাথমিকভাবে ২৩ জন থাকার খবর মিললেও পরে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানান, ট্রলারে ২০ জন নাবিক ছিলেন।

গোয়েন্দা তথ্য অনুযায়ী, অপহৃত ট্রলারটিকে ভাসমান ঘাঁটি হিসেবে ব্যবহার করে আরব সাগর ও এডেন উপসাগরে পণ্যবাহী জাহাজে হামলার ছক কষেছিল জলদস্যুরা। আন্তর্জাতিক নজরদারি সংস্থাও এই বিষয়ে সতর্কবার্তা জারি করেছিল।

খবর পাওয়ামাত্রই অভিযানে নামে ভারতীয় নৌসেনা। দ্রুত ট্রলারটিকে চিহ্নিত করে ঘিরে ফেলা হয়। তারপর চলে ৪৮ ঘণ্টার অপারেশন। শেষ পর্যন্ত সব নাবিককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। এই বিষয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নৌসেনাকে অভিনন্দন জানিয়েছেন। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, “ভারত মহাসাগরীয় অঞ্চলকে নিরাপদ ও জাহাজ চলাচলের জন্য খোলা রাখতে ভারত দায়বদ্ধ”।

উল্লেখ্য, ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে ফের সক্রিয় হয়েছে সোমালি জলদস্যুরা। ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত তাদের দাপটে ত্রস্ত ছিল এই জলপথ। ফের গত এপ্রিল থেকে আগস্টের মধ্যে অন্তত ছয়টি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে তারা। গত সেপ্টেম্বরে তাদের হামলায় কলকাতার বাসিন্দা মহম্মদ তানভীর-সহ পাঁচ নাবিকের মৃত্যু হয়েছিল। সেই আবহে ভারতীয় নৌসেনার এই সাফল্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Continue Reading

Previous: মধ্যরাতে অন্ধ্রে তাণ্ডব মুরাসুর, ১২০ কিমি বেগে ল্যান্ডফল! বাংলায় কী প্রভাব?
Next: আজ আমেরিকায় মিডটার্ম ভোট, চাপে ট্রাম্প, প্রচারে ঝড় তুলল ডেমোক্র্যাটরা

সম্পর্কিত গল্প

Cricket.jpg

মহারাষ্ট্রর শেষ উইকেট ফেলতে হিমশিম খেয়ে চাপে বাংলা

Online Desk নভেম্বর 3, 2026
New-Project-2026-11-03T180312.523.webp

মানুষের খাবারের ফ্রিজেই কুকুরের খাবার! দুর্গাপুরে হোটেলে ঢুকে চক্ষু চড়কগাছ আধিকারিকদের

Online Desk নভেম্বর 3, 2026
ঁঁঁঁ.jpg

ফুটবল মাঠ ফের দেখলো মৃত্যু ! খেলার মাঠে প্রাণ হারালেন স্পেনের ফুটবলার মিগেল আলামেদার

Online Desk নভেম্বর 3, 2026

You may have missed

Cricket.jpg

মহারাষ্ট্রর শেষ উইকেট ফেলতে হিমশিম খেয়ে চাপে বাংলা

Online Desk নভেম্বর 3, 2026
New-Project-2026-11-03T180312.523.webp

মানুষের খাবারের ফ্রিজেই কুকুরের খাবার! দুর্গাপুরে হোটেলে ঢুকে চক্ষু চড়কগাছ আধিকারিকদের

Online Desk নভেম্বর 3, 2026
ঁঁঁঁ.jpg

ফুটবল মাঠ ফের দেখলো মৃত্যু ! খেলার মাঠে প্রাণ হারালেন স্পেনের ফুটবলার মিগেল আলামেদার

Online Desk নভেম্বর 3, 2026
New-Project-2026-11-03T175349.483.webp

৩০ হাজার টাকা বেতনের দাবিতে ফের উত্তাল বাংলাদেশ, মিরপুরে পুলিশ-শ্রমিক খণ্ডযুদ্ধ

Online Desk নভেম্বর 3, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.