Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মালেগাঁও বিস্ফোরণ-কাণ্ডে বেকসুর খালাস পাওয়ার পর কংগ্রেসকে আক্রমণ সাধ্বী প্রজ্ঞার

মালেগাঁও বিস্ফোরণ-কাণ্ডে বেকসুর খালাস পাওয়ার পর কংগ্রেসকে আক্রমণ সাধ্বী প্রজ্ঞার

Online Desk আগস্ট 3, 2025
sadhvi.jpg

ওঙ্কার ডেস্ক: ২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে সম্প্রতি এনআইএ-এর বিশেষ আদালত সাধ্বী প্রজ্ঞা-সহ সাত অভিযুক্তকে বেকসুর খালাস দিয়েছে। আর এই মামলায় খালাস পাওয়ার পর কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রাক্তন বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা ওরফে প্রজ্ঞা সিং ঠাকুর। তাঁর দাবি, মালেগাঁও কাণ্ড ছিল কংগ্রেসের ষড়যন্ত্র। শুধু তাই নয়, দেশদ্রোহিতার অভিযোগে কংগ্রেসের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

সাধ্বী প্রজ্ঞা বলেন, ‘যারা হিন্দুত্ব সন্ত্রাস বলে প্রচার করেছিল, এই রায় তাদের মুখে সপাটে থাপ্পড়। দেশের বিরুদ্ধে যারা কাজ করেছিল, তাদের মুখে আজ চুনকালি পড়ল।’ তিনি আরও বলেন, ‘কংগ্রেস সব সময় মুসলিমদের খুশি করতে তোষণনীতির আশ্রয় নিয়েছে। হিন্দুদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে অত্যাচার করা হয়েছে। কংগ্রেসের এই মানসিকতা খুবই নীচু স্তরের। এটা একটা গভীর ষড়যন্ত্র ছিল।’

উল্লেখ্য, ২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর উত্তর মহারাষ্ট্রের মালেগাঁও শহরে একটি মসজিদের কাছে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। একটি মোটরসাইকেলে রাখা বোমা থেকে সেদিন বিস্ফোরণ ঘটেছিল। এই ঘটনায় মৃত্যু হয় ছয় জনের এবং ১০০ জনেরও বেশি আহত হন। মালেগাঁও এর এই বিস্ফোরণের ঘটনায় নাম জড়ায় সাধ্বী প্রজ্ঞা-সহ সাত জনের। পরে গ্রেফতার হন সাধ্বী প্রজ্ঞা এবং প্রাক্তন সেনা আধিকারিক লেফটেন্যান্ট কর্নেল প্রসাদশ্রীকান্ত পুরোহিত। যদিও পরে দু’জনেই জামিন পান। বৃহস্পতিবার এনআইএ বিশেষ আদালত জানায় অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ প্রমাণ হাজির করতে পারেনি তদন্তকারীরা। সাধ্বী-সহ সাত অভিযুক্তকেই বেকসুর খালাস করে দেয় আদালত।

Post Views: 152

Continue Reading

Previous: ১৫ দিনের লড়াই শেষে হার মানল সেই অগ্নিদগ্ধ কিশোরী, খুনের অভিযোগ অস্বীকার বাবার
Next: ৩৫টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমালো কেন্দ্র ! কোন কোন ওষুধ ? দেখে নিন

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.