Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ১৫ দিনের লড়াই শেষে হার মানল সেই অগ্নিদগ্ধ কিশোরী, খুনের অভিযোগ অস্বীকার বাবার

১৫ দিনের লড়াই শেষে হার মানল সেই অগ্নিদগ্ধ কিশোরী, খুনের অভিযোগ অস্বীকার বাবার

Online Desk আগস্ট 3, 2025
death.jpg

ওঙ্কার ডেস্ক: দু সপ্তাহ ধরে লড়াইয়ের শেষে মৃত্যুর কোলে ঢলে পড়ল ওড়িশার পুরীর অগ্নিদগ্ধ কিশোরী। খুন করার উদ্দেশে তার গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। যদিও মেয়ের মৃত্যুর পর খুনের অভিযোগ অস্বীকার করেছেন মৃতার বাবা। তিনি এক ভিডিও বার্তায় জানিয়েছেন, তাঁর মেয়ে মানসিক অবসাদে ভুগছিল। সেই কারণে আত্মহত্যা করেছে।

মৃতার বাবা একটি ভিডিও বার্তায় বলেন, ‘আমার মেয়ে মানসিক চাপের কারণে আত্মহত্যা করেছে। ও যে মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিল, তা সহ্য সীমার বাইরে ছিল। আমি কেবল এটুকু বলব, ওড়িশা সরকার আমার ও আমার পরিবারের পাশে থেকেছে। সবার কাছে আমার অনুরোধ, এই ঘটনাকে কেউ যেন রাজনৈতিক রঙ না লাগায়। মেয়ের আত্মার শান্তির জন্য প্রার্থনা করুন।’ যদিও মেয়ে কী কারণে মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছিল সে বিষয়ে কিছু বলেননি তিনি।

ঠিক কী ঘটেছিল? গত ১৯ জুলাই পুরীর বালাঙ্গা এলাকায় ওই কিশোরীকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয়রা তাকে ভুবনেশ্বর এইমসে ভর্তি করেছিলেন। তার দেহের ৭৫ শতাংশ পুড়ে গিয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় ২০ জুলাই তাকে এয়ারলিফ্ট করে দিল্লির এইমসে নিয়ে যাওয়া হয়। অবশেষে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ১ আগস্ট ওই কিশোরীর মৃত্যুর খবর জানান ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাজি। এই ঘটনা নিয়ে এক প্রত্যক্ষদর্শী বলেছিলেন, মেয়েটির মুখে, গলায় কাপড় বাঁধা ছিল, তার হাতও বাঁধা ছিল। তিন জন মিলে তাকে আগুন লাগিয়ে দিয়েছিল বলে সেই সময় জানিয়েছিল সে।’ এই ঘটনায় পুলিশের তরফে জানানো হয়েছে, তদন্ত প্রায় শেষের দিকে। কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি। তবে মেয়েটি কী ভাবে আগুনে পুড়ে গেল সে বিষয়ে কিছু বলেনি পুলিশ।

Post Views: 254

Continue Reading

Previous: ওয়াশিংটনকে কী ভাবে ছাড় দেওয়া যেতে পারে, ভাবনাচিন্তা করছে নয়াদিল্লি
Next: মালেগাঁও বিস্ফোরণ-কাণ্ডে বেকসুর খালাস পাওয়ার পর কংগ্রেসকে আক্রমণ সাধ্বী প্রজ্ঞার

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.