Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ওয়াশিংটনকে কী ভাবে ছাড় দেওয়া যেতে পারে, ভাবনাচিন্তা করছে নয়াদিল্লি

ওয়াশিংটনকে কী ভাবে ছাড় দেওয়া যেতে পারে, ভাবনাচিন্তা করছে নয়াদিল্লি

Online Desk আগস্ট 3, 2025
narendra-modi-trump-1280.jpg

ওঙ্কার ডেস্ক: ভারতের পণ্যের উপর ২৫ শতাংশ হারে শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের তরফে এই শুল্ক চাপানোর পরে কী ভাবে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক মসৃণ করা যায় তা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে মোদী সরকার। সূত্রের খবর, ইতিমধ্যে বিভিন্ন মন্ত্রককে নির্দেশ দেওয়া হয়েছে বাণিজ্যচুক্তির জন্য সমস্ত দিক খতিয়ে দেখতে। আগামী ২৫ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের এক প্রতিনিধি দল ভারতে আসবে। সেই দলের সঙ্গে আলোচনা করবে ভারতের প্রতিনিধিরা।

ভারতের পণ্যের উপর চড়া হারে শুল্ক চাপানোর পিছনে একাধিক কারণের কথা বলা হয়েছে ট্রাম্প প্রশাসনের তরফে। প্রথমত, দুই দেশের মধ্যে বাণিজ্যচুক্তি দ্রুত সম্পন্ন হোক, চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু অভিযোগ, ভারতের তরফে ধীরে চলো নীতি নিয়ে এগোনো হচ্ছিল। দ্বিতীয়ত, ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণেও ক্ষুব্ধ ওয়াশিংটন। রাশিয়া ইউক্রেনের সঙ্গে যে যুদ্ধে লিপ্ত রয়েছে, ভারত এবং চিন সে দেশ থেকে তেল কেনার কারণে মস্কো তা চালিয়ে যেতে পারছে বলে দাবি ওয়াশিংটনের। কিন্তু কোন পথে হাঁটলে মার্কিন প্রেসিডেন্টের মন গলবে, যাতে করে ভারতের পণ্যের উপর চাপানো শুল্ক কমানো হয় তা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে নয়াদিল্লি।

এ ক্ষেত্রে ভারতের একাধিক রাষ্ট্রায়ত্ত সংস্থা ইতিমধ্যে রাশিয়ার কাছ থেকে তেল কেনা কমাতে শুরু করেছে বলে সূত্রের খবর। এ ছাড়া প্রতিরক্ষা, জীবাশ্ম জ্বালানি এবং পরমাণু— তিনটি ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি বৃদ্ধির কথা ভাবছে মোদী সরকার। যার ফলে বাণিজ্যঘাটতি অনেকটা কমবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির সময়সীমা অক্টোবর পর্যন্ত বলে মত পর্যবেক্ষকদের। তবে তার আগেই নয়াদিল্লি ও ওয়াশিংটন একটি চুক্তিতে পৌঁছতে পারবে বলে আশা করছেন অনেকে।

Post Views: 275

Continue Reading

Previous: সাফল্য উদযাপন করতে সোজা সিদ্ধিবিনায়ক মন্দিরে রানী মুখার্জী, সমাজমাধ্যমে ভাগ করলেন ছবি
Next: ১৫ দিনের লড়াই শেষে হার মানল সেই অগ্নিদগ্ধ কিশোরী, খুনের অভিযোগ অস্বীকার বাবার

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.