Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সাফল্য উদযাপন করতে সোজা সিদ্ধিবিনায়ক মন্দিরে রানী মুখার্জী, সমাজমাধ্যমে ভাগ করলেন ছবি

সাফল্য উদযাপন করতে সোজা সিদ্ধিবিনায়ক মন্দিরে রানী মুখার্জী, সমাজমাধ্যমে ভাগ করলেন ছবি

Online Desk আগস্ট 3, 2025
gfhg.png

ওঙ্কার ডেস্ক: লাইট, ক্যামেরা, অ্যাকশনের মাঝে কেটে গিয়েছে ৩০ বছর। বছরের পর বছরের অপেক্ষার শেষে সাফল্যের মুকুটে নয়া পালক। ঝুলিতে এসেছে জাতীয় পুরস্কার। স্বীকৃতি পেয়েই ঈশ্বরের স্মরণে অভিনেত্রী রানি মুখার্জী। সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিলেন অভিনেত্রী।
রানীর সেই ছবি সিদ্ধিবিনায়ক মন্দিরের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে। অভিনেত্রীর পরনে হালকা নীল রঙের সালোয়ার স্যুট। গলায় জড়ানো লাল রঙের শাল। কপালে মঙ্গল তিলক। ছবিতে হাতজোড় করে বিগ্রহের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। হাসিমুখে পোজও দেন তিনি। প্রসঙ্গত, গত শুক্রবার ৭১ তম জাতীয় পুরস্কার ঘোষণা হয়েছে। ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’ ছবির জন্য সেরা অভিনেত্রীর শিরোপা পান তিনি। সেই ছবিতে সন্তান প্রতিপালনে গাফিলতির অভিযোগ ওঠে প্রবাসী বাঙালি দম্পতি অনুরূপ ভট্টাচার্য ও সাগরিকা ভট্টাচার্যের (বর্তমানে সাগরিকা চক্রবর্তী) বিরুদ্ধে। তারপর দীর্ঘ লড়াইয়ের পর সন্তানদের কাছে পান সাগরিকা। তাঁর সেই কাহিনিই ‘মিসেস চ্যা টার্জি ভার্সাস নরওয়ে’ সিনেমায় তুলে ধরেন পরিচালক অসীমা ছিব্বার। সাগরিকার অনুপ্রেরণায় তৈরি দেবিকার ভূমিকায় অভিনয় করেছিলেন রানি।
‘মিসেস চ্যাইটার্জি ভার্সাস নরওয়ে’ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়ে আপ্লুত রানি। পুরস্কার পেয়ে তিনি জানান, “৩০ বছরের কেরিয়ারে এটাই আমার প্রথম জাতীয় পুরস্কার। একজন অভিনেত্রী হিসাবে এটাই আমার সবচেয়ে বড় সৌভাগ্য এরকম কিছু ভালো কাজ করতে পেরেছি। তিনি আরও বলেন, “এই স্বীকৃতি আমার কাছে শুধু জাতীয় পুরস্কারই নয়। আরও অনেক কিছু। জাতীয় পুরস্কার আমি বিশ্বের প্রত্যেক মাকে উৎসর্গ করলাম।”

Post Views: 297

Continue Reading

Previous: দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও উত্তরবঙ্গে তুমুল বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস
Next: ওয়াশিংটনকে কী ভাবে ছাড় দেওয়া যেতে পারে, ভাবনাচিন্তা করছে নয়াদিল্লি

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.