Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও উত্তরবঙ্গে তুমুল বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস

দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও উত্তরবঙ্গে তুমুল বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস

Online Desk আগস্ট 3, 2025
jkkkl.png

ওঙ্কার ডেস্ক: লাগাতার বৃষ্টি চলছে রাজ্যজুড়ে। তবে আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে যে ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টি হচ্ছিল তা এবার সরে উত্তরবঙ্গের দিকে গিয়েছে। যার প্রভাবে উত্তরবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছেন আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে এখনও বেশ কয়েকদিন বৃষ্টি চলবে। ৭ই অগস্ট পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হওয়া বইতে পারে। রবিবার বৃষ্টির সম্ভাবনা অধিক রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। রবিবারের পর সোম ও মঙ্গলেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
ঘূনাবর্ত সরে যাওয়ার কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ায় তাপমাত্রা কিছুটা বাড়বে বলেই মনে করছেন আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা। আইএমডি-র তরফে জানানো হয়েছে, চলতি বছরের অগাস্ট-সেপ্টেম্বর মাসে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হতে পারে গোটা দেশেই।
রবিবার উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। সোমবার উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা এবং উওর ও দক্ষিণ দিনাজপুরে।

Post Views: 152

Continue Reading

Previous: আত্মনির্ভরতা নিয়ে বিশ্বে তৃতীয় বৃহত্তম শক্তির পথে ভারত : প্রধানমন্ত্রী
Next: সাফল্য উদযাপন করতে সোজা সিদ্ধিবিনায়ক মন্দিরে রানী মুখার্জী, সমাজমাধ্যমে ভাগ করলেন ছবি

সম্পর্কিত গল্প

JAHANGIR.jpg

‘পুষ্পা’র জারিজুরি শেষ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গির খান

Online Desk জুন 8, 2026
Untitled.png

চালু হতে চলেছে যোজনা, দিল্লিতে মুখ্যমন্ত্রী

Online Desk জুন 8, 2026
SUNIL.jpg

হিন্দু ঐক্যে জোর, সংগঠন মজবুত করতে কড়া বার্তা সুনীল বনশলের

Online Desk জুন 8, 2026

You may have missed

SHUKENDU.jpg

রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন সুখেন্দুশেখর রায়, ছাড়লেন তৃণমূলের পদও

Online Desk জুন 8, 2026
Untitled.png

বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে রাজধানীতে তৃণমূল ও কংগ্রেস!

Online Desk জুন 8, 2026
JAHANGIR.jpg

‘পুষ্পা’র জারিজুরি শেষ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গির খান

Online Desk জুন 8, 2026
Untitled.png

চালু হতে চলেছে যোজনা, দিল্লিতে মুখ্যমন্ত্রী

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.