Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে কাশ্মীর সফর বাতিল করেছিলেন প্রধানমন্ত্রী, কিন্তু পর্যটকদের বাঁচাতে পারলেন না’, সরব খাড়্গে

‘গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে কাশ্মীর সফর বাতিল করেছিলেন প্রধানমন্ত্রী, কিন্তু পর্যটকদের বাঁচাতে পারলেন না’, সরব খাড়্গে

Online Desk মে 6, 2025
20250506_161235.jpg

ওঙ্কার ডেস্ক: পহেলগাঁও হত্যাকাণ্ডের ১৫ দিন অতিক্রান্ত। এখনও পর্যন্ত ঘাতক জঙ্গিরা অধরা। যদিও ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রতিরক্ষামন্ত্রী জঙ্গিদের রেহাই দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন। এই আবহে এবার প্রধানমন্ত্রীকে বিঁধে সরব হলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। মঙ্গলবার তিনি মোদীকে কাঠগড়ায় তুলে বলেন, গত মাসে পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার ‘তিন দিন আগে একটি গোয়েন্দা রিপোর্ট’ পাওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর কাশ্মীর সফর বাতিল করেছিলেন।

কংগ্রেস নেতা আরও দাবি করেন, কেন্দ্র সর্বদল বৈঠকে ‘গোয়েন্দা ব্যর্থতা’ স্বীকার করেছে। পাশাপাশি সাধারণ মানুষকে রক্ষা করার জন্য কাশ্মীরে নিরাপত্তা ব্যবস্থা ‘শক্তিশালী’ না করার জন্য তাদের দায় নেওয়া উচিত।

মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘আমি জানতে পেরেছি যে হামলার তিন দিন আগে, মোদীজির কাছে একটি গোয়েন্দা রিপোর্ট পাঠানো হয়েছিল এবং সেই কারণেই মোদীজি তাঁর কাশ্মীর সফর বাতিল করেছেন… যখন একটি গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে যে আপনার নিরাপত্তার জন্য সেখানে যাওয়া ঠিক নয়, তখন কেন আপনি আপনার নিরাপত্তা, গোয়েন্দা, স্থানীয় পুলিশ এবং সীমান্ত বাহিনীকে সাধারণ মানুষকে রক্ষা করার জন্য জানাননি? যখন আপনি তথ্য পেয়েছিলেন, তখন আপনি আপনার কর্মসূচি বাতিল করেছিলেন কিন্তু সেখানে পর্যটকদের সুরক্ষার জন্য আরও বাহিনী পাঠাননি…’

ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে ‘সংবিধান বাঁচাও’ সমাবেশে ভাষণ দিতে গিয়ে কংগ্রেস সভাপতি প্রধানমন্ত্রী মোদীকে বিঁধে বলেন, ‘সর্বদলীয় বৈঠকে আপনি স্বীকার করেছেন যে গোয়েন্দা ত্রুটি ছিল।’

Post Views: 184

Continue Reading

Previous: প্রয়াত সাংবাদিক বাবজি সান্যাল
Next: ম্যাগমা হাউস ভাঙার অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.