Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মমতা – অনন্ত সাক্ষাৎ,কোচবিহারে নতুন সমীকরণ

মমতা – অনন্ত সাক্ষাৎ,কোচবিহারে নতুন সমীকরণ

Online Desk জুন 18, 2024
20240618_152812.jpg

সূর্যজ্যোতি পাল,কোচবিহার: কোচবিহারে রাজবংশী – তৃনমূল কংগ্রেসে নতুন সমীকরণ।মঙ্গলবার মদনমোহন বাড়ির পুজো দিয়ে সোজা কোচবিহারের রাজবংশী মুখ অনন্ত মহারাজের বাড়িতে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৪ লোকসভা নির্বাচনে কোচবিহার আসন জয়লাভের ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন রাজবংশী ভোটব্যাঙ্ক। যার অন্যতম মূল কান্ডারী ছিলেন অনন্ত মহারাজ বলে মনে করা হয়। যদিও বা তিনি বিজেপির রাজ্যসভার সাংসদ তদাপী তিনি প্রকাশ্য সাংবাদিক বৈঠকে মন্তব্য করেছিলেন, বিজেপিতে থেকে কোন কাজ করতে পারছেন না তিনি। অনন্ত মহারাজের এই বিজেপি বিমুখতার জেরেই কোচবিহার লোকসভা আসন নিজেদের ঝুলিতে রাখতে সমর্থ হয়েছিল তৃণমূল বলে অনুমান রাজনৈতিক মহলের । এদিন অনন্ত মহারাজের সঙ্গে দেখা করতে গেলে মুখ্যমন্ত্রীকে রাজবংশী হলুদ গামছা পরিয়ে হাত জোড় করে স্বাগত জানান হয়। এরপরেই এক গোপন বৈঠক শুরু হয় তাদের মধ্যে। তবে এখনো পর্যন্ত বৈঠকে কী সিদ্ধান্ত হলো বা কি আলোচনা হল তা পরিষ্কার করেননি রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে বিজেপি শিবিরে আশঙ্কা অনন্ত মহারাজ দলবদল করে তৃণমূল কংগ্রেসে ফিরতে পারেন। সেক্ষেত্রে ২০২৬ বিধানসভা নির্বাচনে কোচবিহারের নয়টি বিধানসভা তৃনমূলের দখলে থাকতে পারে বলে রাজনৈতিক মহলের।তবে অনন্ত মহারাজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করার জন্যই এসেছিলেন।

Post Views: 89

Continue Reading

Previous: আদালত চাইলে রাজ্যে আরও কিছুদিন কেন্দ্রীয় বাহিনী : কেন্দ্র
Next: মমতার কোচবিহার সফরের মাঝেই জঙ্গিনেতার হুমকি ভিডিও ভাইরাল

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.