Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মুর্শিদাবাদে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা আগেই দিয়েছিলেন, এবার সেই জেলায় যাওয়ার সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা আগেই দিয়েছিলেন, এবার সেই জেলায় যাওয়ার সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

Online Desk এপ্রিল 22, 2025
20250422_165845.jpg

ওঙ্কার ডেস্ক: সংশোধিত ওয়াকফ আইন বাতিলের দাবিতে অশান্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ। ধুলিয়ানের জাফরাবাদের বাসিন্দা বাবা-ছেলেকে খুন করেছিল দুষ্কৃতীরা। যে ঘটনার পর তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। সেই আবহে এবার মুর্শিদাবাদ যাওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার মেদিনীপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দেন, মুর্শিদাবাদে যারা অশান্তি পাকিয়েছে তাদের চক্রান্ত ফাঁস করব বলে। এদিন তিনি বলেন, ‘ধুলিয়ানের দু’টি জায়গায় অশান্তি হয়েছে। এর নেপথ্যে গভীর চক্রান্ত রয়েছে। বহিরাগতরা কিছু স্থানীয় মানুষকে ব্যবহার করে গোলমাল বাধিয়েছে। আমরা সেই ষড়যন্ত্র সামনে আনবই।’ সেই সঙ্গে তাঁর সংযোজন, ‘যারা মারা গেছে তাদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে দেব। তাদের বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব সরকার নেবে, বাড়ি ভেঙে গেছে বাংলার বাড়ি দেব। দোকান সার্ভে করছি।’ একইসঙ্গে আগামী মে মাসে তিনি মুর্শিদাবাদ যাবেন বলে জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর কথায়, ‘মে মাসে যাব, করে দিয়ে আসব। নিশ্চিন্তে থাকতে পারেন।’

অন্যদিকে এদিনই মুর্শিদাবাদে বাবা-ছেলেকে খুনের ঘটনায় ওড়িশার ঝাড়সুগুদা থেকে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে ৬ জনকে। পুলিশ সূত্রে খবর, হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দন দাসের খুনের ঘটনায় অভিযুক্তদের মধ্যে বেশ কয়েকজন ওড়িশায় পালিয়ে যায়। এদিন সেই রাজ্য থেকে দুজনকে গ্রেফতার করতে সক্ষম হন তদন্তকারীরা।

Post Views: 124

Continue Reading

Previous: ‘কে যোগ্য, কে অযোগ্য আপনাদের দেখার দরকার নেই’, চাকরিহারা শিক্ষকদের বার্তা মুখ্যমন্ত্রীর
Next: স্বচ্ছ কাণ্ডের প্রকাণ্ড অস্বচ্ছতা

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.