Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ‘লক্ষী ‘ ভোটেই কী ‘লক্ষীলাভ’ তৃণমূলের?

‘লক্ষী ‘ ভোটেই কী ‘লক্ষীলাভ’ তৃণমূলের?

Online Desk এপ্রিল 22, 2024
Mamata-Lokkhi.png

সুমন গঙ্গোপাধ্যায়
সংসার সুখী হয় রমণীর গুনে…..। এই প্রবাদ নতুন কিছু নয়, এই প্রবাদ টা ভোট রাজনীতির ক্ষেত্রে অনেকটা যেন বদলে গিয়েছে রাজনীতিতে। এতদিন সংসার সুখী রাখার বড় দায়িত্ব ছিল মহিলাদের হাতে। তবে এখন ভোটে জেতানোর গুরু দায়িত্বও কিন্তু অনেকটাই সেই মহিলার হাতেই। বিশেষ করে শাসক দল, তৃণমূল এর নির্বাচনে জেতার চাবিকাঠির সিংহভাগই সেই ‘লক্ষী’রা।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ১০০০ পুরুষ ভোটার আর ৯৬৮ জন মহিলার ভোটার এই মুহূর্তে ভোট দেয় রাজ্যে। মোট ৩ কোটি ৮৫ লক্ষ পুরুষ ভোটার আর মহিলা ভোটারের সংখ্যা ৩ কোটি ৭৩ হাজারের মতো। অর্থাৎ শেষ লোকসভা নির্বাচনের তুলনায় ৯.৮% মহিলা ভোটারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী রানাঘাট, বর্ধমান-পূর্ব, কোচবিহার, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, বোলপুর, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, কাঁথি, তমলুক, ঘাটাল, এই আসন গুলি তে মহিলাদের ভোট দেওয়ার সংখ্যা বা প্রবনতা বৃদ্ধি পেয়েছে। এমনকী প্রথম দফায় হয়ে যাওয়া নির্বাচনে কোচ বিহার কেন্দ্রে ৪৯.২% আলিপুরদুয়ার কেন্দ্রে ৪৮% ও জলপাইগুড়ি তে ৪৯% মহিলা ভোটের পরিমাণ। এতো হিসাব নিকাশ করার কারণ একটাই, যতো বেশি মহিলা ভোট বৃদ্ধি পাবে তাতো লাভ তৃণমূলের। বিশিষ্ট অর্থনীতিবিদ শাশ্বতি ঘোষের মতে, ” একটা কথা বাস্তব, তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে মহিলারা অনেকটাই আর্থ সামাজিক দিক দিয়ে স্বাবলম্বী হয়েছেন বাজারে মহিলাদের অংশগ্রহণ আরো বেড়েছে আর এটাই তৃণমূলের পাশে মহিলাদের থাকার অন্যতম কারণ।”

বিশিষ্ট সমাজকর্মী বোলান গঙ্গোপাধ্যায়ের মতে,” বেশ কয়েক দশক আগে পরিবারের কর্তা নির্ধারিত করে দিতেন সেই পরিবারের মহিলারারা কোথায় ভোট দেবেন। কিন্ত মহিলাদের জন্যে সরকারের একাধিক প্রকল্প এখন সেই ধারনা বদলে দিয়েছে মহিলারা এখন অনেক স্বাবলম্বী, গ্রামের দিকে এখন মহিলাদের আর স্বামীর কাছে ছেলের কাছে বা বাবার কাছে হাত পাততে হয় না, তৃণমূলের মহিলাদের কথা মাথায় রেখে চলা রাজনীতি বিশেষ করে গ্রামীণ এলাকায় মারাত্মক প্রভাব ফেলেছে মহিলা ভোট নিজেদের দিকে টানতে।”

অপরদিকে রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ দাসের ব্যখ্যা, ” শুধু মাত্র বাংলা নয়, গোটা দেশে এখন মহিলা ভোট গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, দিল্লীর আপ সরকার ক্ষমতায় আসার পিছনে যেমন মহিলাদের বিনামূল্যে বাস ভ্রমণ বা মধ্যপ্রদেশে ‘লাডলি-বহেনা’ থেকে বাংলায় লক্ষীর ভাণ্ডার, কন্যাশ্রী, এমনকী স্বাস্থ্যসাথীতে বাড়ির কর্তা হিসাবে মহিলাদের নাম রাখা একদিকে আত্মমর্যাদা বাড়িয়েছে অপরদিকে আর্থিক এবং সামাজিকভাবে গুরুত্ব বাড়িয়েছে। স্বাভাবিকভাবেই মহিলা ভোটকে আলাদাভাবে টার্গেট করে ৪৪ শতাংশ আর্থিক অনুদান শুধুমাত্র মহিলাদের প্রকল্প গুলোর জন্যই নেওয়া হচ্ছে। তার ডিভিডেন্টতো শাসক দল পাবেই।” বিশ্বজিতের মতে দেখুন যত বেশি মহিলা ভোটের হার বাড়বে ততই হাসি চওড়া হবে শাসক দলের।” এমনকী রাজনৈতিক মহলের মতে ২০২১ এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়ের অন্যতম বড় ফ্যাক্টর এই মহিলা ভোট। অর্থাৎ এ কথা বাস্তব বিশেষ করে গ্রামীণ অঞ্চলে পুরুষদের থেকে তৃণমূলের ভোট বাক্স উপচে দিয়েছেন মহিলারাই । আর এই অঙ্ক মাথায় রেখেই তৃণমূলের এর হাতে থাকা মহিলা ভোটে থাবা বসাতে উঠেপড়ে লেগেছে বাম কংগ্রেস বিজেপিও।

Post Views: 86

Continue Reading

Previous: SSC মামলাঃ ‘‘এই রায় বেআইনি” – মমতা বন্দ্যোপাধ্যায়
Next: অভিষেক বন্দ্যোপাধ্যায় কি জঙ্গি টার্গেটে ? মুম্বাই থেকে গ্রেফতার এক

সম্পর্কিত গল্প

KOYEL.jpg

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন বাংলার ৫ জন, নথির গেরোর হাত থেকে বাঁচলেন রাহুল সিনহাও

Online Desk মার্চ 9, 2026
sacfacf.jpg

ধ্বংসাবশেষে পরিণত হয়েছে ফ্রেজারগঞ্জের সরকারি হাসপাতাল

Online Desk মার্চ 9, 2026
CHANDRIMA-GYANEHS.jpg

এক দফায় ভোটের দাবি বিজেপি সিপিএমের, বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, দাবি তৃণমূলের

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.