Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বিপর্যস্ত পাহাড়ে উদ্ধারকাজের জন্য প্রশাসনের প্রশংসা মুখ্যমন্ত্রীর

বিপর্যস্ত পাহাড়ে উদ্ধারকাজের জন্য প্রশাসনের প্রশংসা মুখ্যমন্ত্রীর

Online Desk অক্টোবর 15, 2025
mamata-north-bengal.jpg

ওঙ্কার ডেস্ক: সম্প্রতি টানা বৃষ্টি এবং তার ফলে বিপর্যয়ের কারণে দার্জিলিং-সহ উত্তরবঙ্গে জনজীবন স্তব্ধ হয়ে গিয়েছে। দুর্ভোগের মুখে পড়েছেন বহু মানুষ। বিপর্যয়ের মুখে পড়া বহু মানুষকে উদ্ধার করেছেন প্রশাসনিক আধিকারিকরা। বুধবার দার্জিলিঙে প্রশাসনিক বৈঠকে সরকারি আধিকারিকদের প্রশংসা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন বৈঠকে বিপর্যয় এবং ধসের ফলে যা ক্ষয়ক্ষতি হয়েছে, তা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, ‘দুধিয়ার অস্থায়ী সেতু এক সপ্তাহের মধ্যে তৈরি হয়ে যাবে। পাশাপাশি, সেখানে একটি স্থায়ী সেতু নির্মাণের কাজও চলছে। যা দেড় বছর আগেই শুরু হয়েছে। ইতিমধ্যেই পায়ে হাঁটার একটি ছোট সেতু তৈরি করা হয়েছে।’ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দার্জিলিঙের ৯টি ব্লক এবং ৪টি মহকুমা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে। এখনও পর্যন্ত ১ হাজার ৩০০-রও বেশি মানুষকে বিপদের মুখ থেকে উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, ‘ওঁরা তলিয়ে যেতে পারতেন। ভগবানের দয়ায় বেঁচে গিয়েছেন।’ সেই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘টুডে, আই স্যালুট অল দ্য টিম-বিডিও, ডিএম, এসপি, পুলিশ, এনডিআরএফ, প্রত্যেকেই অসাধারণ কাজ করেছে।’

প্রসঙ্গত বিপর্যয়ের পর প্রায় সাড়ে ৬ হাজার মানুষ বর্তমানে ৩৭টি ত্রাণ শিবিরে রয়েছেন। তাঁদের খাওয়ার জন্য রান্না করা হচ্ছে। যত দিন না নিরাপদে আশ্রয়প্রার্থীরা বাড়ি ফিরছেন, তত দিন এই শিবিরগুলি চালু থাকবে। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকা হবে। তারা যাতে স্বাভাবিক জীবনে ফিরতে পারে তার জন্য সরকারি প্রয়োজনীয় সমস্ত সহযোগিতা করবে।

Post Views: 104

Continue Reading

Previous: বিহার বিধানসভা নির্বাচন: ৫৭ জনের প্রার্থী তালিকা ঘোষণা করল জেডিইউ
Next: তৃণমূলের নেতারা ৮টার আগে বাড়ি ফিরলে ধর্ষণের সংখ্যা কমবে বাংলায়; কটাক্ষ বিজেপির

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.