Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • আপনি ছন্দে বিশ্রাম নিন; জুবিন গর্গের অকালমৃত্যুতে শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের

আপনি ছন্দে বিশ্রাম নিন; জুবিন গর্গের অকালমৃত্যুতে শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের

Online Desk সেপ্টেম্বর 20, 2025
zubeen-garg.png

ওঙ্কার ডেস্ক: প্লেব্যাক সিঙ্গার জুবিন গর্গের অকালমৃত্যুতে শোকাহত গোটা দেশ। তাঁকে শোকজ্ঞাপন করেছেন তাঁর অনুগামীরা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও নিজের এক্স হ্যান্ডলে জুবিনকে নিয়ে আবেগঘন বার্তা পোষ্ট করেছেন। লিখেছেন, “আমার প্রিয় ভায় জুবিন, আপনি ছন্দে বিশ্রাম নিন”।
মাত্র ৫২ বছর বয়সে থেমে গেল অসমের জনপ্রিয় শিল্পী জুবিন গর্গের জীবনযাত্রা। জানা গিয়েছে, সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন তিনি এবং সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে গোটা দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বাংলার মানুষের কাছেও সমান জনপ্রিয় এই শিল্পীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী এক আবেগঘন বার্তায় জানিয়েছেন,“মাই ডিয়ার ব্রাদার জুবীন, রেস্ট ইন রিদম! তোমার মধুর কণ্ঠ ও অদম্য আত্মার অভাব অনুভব করা হবে। সঙ্গীত আমাদের লড়তে শেখায়, সুস্থ হতে শেখায় এবং বিশ্বাস রাখতে শেখায়। তোমার গানগুলো তোমার ঐতিহ্য; চিরকাল অমর থাকবে।” জুবীনের গান কেবল অসম নয়, গোটা ভারত ও বাংলার মানুষের হৃদয়ে গভীর প্রভাব বিস্তার করেছিলেন তিনি।
অসম থেকে উঠে এসে একাধারে গায়ক, সংগীত পরিচালক, অভিনেতা ও সাহিত্যিক হিসেবে জুবীন গার্গ ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। হিন্দি, অসমিয়া, বাংলা সহ বহু ভাষায় তাঁর গান সমান জনপ্রিয় ছিল। একদিকে বলিউডে তাঁর সুরেলা কণ্ঠে তৈরি হয়েছে একাধিক স্মরণীয় গান, অন্যদিকে অসমের লোকসঙ্গীতকে নতুন মাত্রা দিয়েছেন তিনি। সংগীতের বাইরেও সমাজ-সচেতনতা ও সংস্কৃতির প্রশ্নে সরব থেকেছেন এই শিল্পী।
তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শুরু হয় শোকের ঢল। বহু ভক্ত এবং অনুরাগী সোশ্যাল মিডিয়ায় তাঁর গান শেয়ার করে শ্রদ্ধা জানাচ্ছেন। বাংলাতেও বহু সঙ্গীতপ্রেমী ও শিল্পীরা তাঁকে স্মরণ করেছেন শ্রদ্ধার সঙ্গে। জুবীন গার্গের প্রয়াণ নিঃসন্দেহে এক অপূরণীয় ক্ষতি। তবে তাঁর সঙ্গীত, চিন্তাভাবনা ও শিল্পকর্ম চিরকাল বেঁচে থাকবে তাঁর অগণিত অনুরাগীর হৃদয়ে।

Post Views: 173

Continue Reading

Previous: পুজোর দিন গুলিতে মোতায়েন বাড়তি পুলিশ, জানালেন এডিজি শামিম
Next: নয়া নির্দেশনামায় সই করলেন ট্রাম্প, মার্কিন মুলুকে চাকরি পাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হল ভারতীয়দের?

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.