Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • নয়া নির্দেশনামায় সই করলেন ট্রাম্প, মার্কিন মুলুকে চাকরি পাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হল ভারতীয়দের?

নয়া নির্দেশনামায় সই করলেন ট্রাম্প, মার্কিন মুলুকে চাকরি পাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হল ভারতীয়দের?

Online Desk সেপ্টেম্বর 20, 2025
trump-1280.jpg

ওঙ্কার ডেস্ক: নতুন নির্দেশিকায় স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যার ফলে ভারতীয়-সহ বিশ্বের বিভিন্ন দেশের দক্ষ কর্মীদের মার্কিন মুলুকে চাকরি পাওয়ার ক্ষেত্রে বাধা তৈরি হল। কারণ নির্দেশিকায় বলা হয়েছে, এইচ-১বি ভিসার জন্য মার্কিন সংস্থাগুলিকে বছরে এক লক্ষ ডলার দিতে হবে সরকারকে। প্রসঙ্গত এইচ-১বি ভিসার মাধ্যমে বিভিন্ন দেশের দক্ষ কর্মীরা মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে সেখানে থেকে স্থানীয় সংস্থার হয়ে কাজ করেন।

আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, ট্রাম্প প্রশাসনের নয়া নির্দেশিকার ফলে কোনও সংস্থা বাড়তি এক লক্ষ ডলার খরচ করে বিদেশি কর্মী নেওয়ার পথে হাঁটবে না। ট্রাম্প প্রশাসনের দাবি, এই নির্দেশিকার লক্ষ্য হল দেশের সংস্থায় চাকরি দেওয়ার ক্ষেত্রে মার্কিনিদেরকে অগ্রাধিকার দিতে হবে।

বিশেষজ্ঞদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই নির্দেশনামার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বড় ধরণের প্রভাব পড়বে। কারণ বহু তথ্যপ্রযুক্তি সংস্থা বিদেশি কর্মীদের নিয়োগ করে। মূলত দক্ষতার ভিত্তিতে এই নিয়োগ সম্পন্ন হয়। দক্ষ কর্মীদের সিংহ ভাগ যান ভারত এবং চিন থেকে। শুক্রবার নতুন নির্দেশিকায় ট্রাম্প স্বাক্ষর করার মার্কিন বাণিজ্যসচিব হোয়ার্ড লুটনিক সংস্থাগুলির উদ্দেশে বলেন, ‘আমাদের এখানে বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর যাঁরা পাশ করছেন, আপনারা নিয়োগ করতে চাইলে তাঁদের নিয়োগ করুন।’ তাঁর আরও সংযোজন, মার্কিনিদের শেখান। বাইরে থেকে লোক এনে আমাদের দেশের নাগরিকদের চাকরি খাওয়া বন্ধ করুন।’ উল্লেখ্য, পরিসংখ্যান অনুযায়ী গত বছর মার্কিন মুলুকে এইচ-১বি ভিসা পেয়ে বেশি সুবিধা ভোগ করেছেন ভারতের কর্মীরা। ভারত থেকে ৭১ শতাংশ আবেদন গৃহীত হয়েছে। চিনের ক্ষেত্রে ১১.৭ শতাংশ ভিসার আবেদন গৃহীত হয়েছে।

Post Views: 96

Continue Reading

Previous: আপনি ছন্দে বিশ্রাম নিন; জুবিন গর্গের অকালমৃত্যুতে শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের
Next: নাম লিখিয়েও রাজনীতির ময়দানে নিষ্ক্রিয়! তালিকা থেকে ৮০৮ দলকে বাদ দিল কমিশন

সম্পর্কিত গল্প

wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.