Skip to content
অক্টোবর 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • নাম লিখিয়েও রাজনীতির ময়দানে নিষ্ক্রিয়! তালিকা থেকে ৮০৮ দলকে বাদ দিল কমিশন

নাম লিখিয়েও রাজনীতির ময়দানে নিষ্ক্রিয়! তালিকা থেকে ৮০৮ দলকে বাদ দিল কমিশন

Online Desk সেপ্টেম্বর 20, 2025
eci-rr.jpg

ওঙ্কার ডেস্ক: নির্বাচন কমিশনের কাছে নিজেদের নাম নিবন্ধন করার পরেও গত ছ বছরে ভোটের ময়দানে নিষ্ক্রিয় ছিল। আর সে কারণে দেশের ৮০৮টি (রেজিস্টার্ড আনরেকগনাইজড পলিটিক্যাল পার্টি) রাজনৈতিক দলকে তালিকা থেকে বাদ দিল কমিশন।

ভারতের আইন অনুসারে রাজনৈতিক দলগুলি ১৯৫১ সালের রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যাক্ট-এর ২৯ এ ধারায় নিবন্ধিত হয়। নিবন্ধিত হওয়ার পর দলগুলি বিশেষ কিছু সুবিধা পেয়ে থাকে, তার মধ্যে রয়েছে নির্বাচনী প্রতীক, করে ছাড়ের ব্যবস্থা। নির্দেশিকা অনুযায়ী, নিবন্ধন করার পরেও যদি টানা ছ’ বছর কোনও রাজনৈতিক দল ভোটে না প্রতিদ্বন্দ্বিতা করে, তাহলে সেক্ষেত্রে দলটির নাম বাদ দেওয়া হবে তালিকা থেকে।

উল্লেখ্য, চলতি বছরের জুন মাসে এই বিশেষ অভিযান শুরু করে কমিশন। গত ৯ আগস্ট নির্বাচন কমিশনের তরফে ৩৩৪টি দলকে বাদ দেওয়া হয়েছিল। দ্বিতীয় দফায়, চলতি সেপ্টেম্বরে ১৮ তারিখে আরও ৪৭৪টি দলের নাম বাদ দেওয়া হয়। সব মিলিয়ে দু’দফায় মোট ৮০৮টি রাজনৈতিক দল বাদ পড়েছে। কমিশন সূত্রে খবর, দ্বিতীয় দফায় যেদলগুলির নাম বাদ দেওয়া হয়েছে সেই তালিকায় রয়েছে উত্তরপ্রদেশের ১২১টি দল, মহারাষ্ট্রের ৪৪ দল, তামিলনাড়ুর ৪২ দল, দিল্লির ৪০টি দল, পাঞ্জাবের ২১টি, মধ্যপ্রদেশের ২৩টি, বিহারের ১৫টি, রাজস্থান ও অন্ধ্রপ্রদেশের যথাক্রমে ১৭টি করে। এ ছাড়া আরও ৩৫৯টি দলের উপর কমিশনের বিশেষ নজর রয়েছে। এই দলগুলি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও নির্বাচনী খরচের রিপোর্ট জমা দেয়নি।

Continue Reading

Previous: নয়া নির্দেশনামায় সই করলেন ট্রাম্প, মার্কিন মুলুকে চাকরি পাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হল ভারতীয়দের?
Next: পুজোর দিন গুলোতে কেমন থাকবে আবহাওয়া, জানালো আলিপুর হাওয়া অফিস

সম্পর্কিত গল্প

New-Project-49.webp

আরও শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বুধবার অন্ধ্র উপকূলে ল্যান্ডফল! বাংলাতেও দুর্যোগের মেঘ

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-48.webp

১ নভেম্বরই দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি ‘ইন্ডি’ জোটের, ব্যবসায়ীদের উদ্বেগে ‘ডোন্ট কেয়ার’ রাহুলের!

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-46.webp

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একতরফা সিদ্ধান্তের অভিযোগ উড়িয়ে দিল নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্টে হলফনামা

Online Desk অক্টোবর 27, 2026

You may have missed

New-Project-50.webp

তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-49.webp

আরও শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বুধবার অন্ধ্র উপকূলে ল্যান্ডফল! বাংলাতেও দুর্যোগের মেঘ

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-48.webp

১ নভেম্বরই দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি ‘ইন্ডি’ জোটের, ব্যবসায়ীদের উদ্বেগে ‘ডোন্ট কেয়ার’ রাহুলের!

Online Desk অক্টোবর 27, 2026
রাশিচক্র.jpg

২৭ অক্টোবর ১২ রাশির ভাগ্য কেমন যাবে? জেনে নিন আজকের রাশিফল:

Online Desk অক্টোবর 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.