Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ধর্মতলার মঞ্চ থেকে কেন্দ্রকে তীব্র হুঁশিয়ারি, বিজেপিকে আক্রমণ শানালেন মমতা

ধর্মতলার মঞ্চ থেকে কেন্দ্রকে তীব্র হুঁশিয়ারি, বিজেপিকে আক্রমণ শানালেন মমতা

Online Desk জুলাই 21, 2025
IMG-20250721-WA0013.jpg

নিজস্ব সংবাদদাতা: ২১ জুলাই শহিদ দিবসের মঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের রায়ের শক্তির কথা মনে করিয়ে বিজেপিকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বললেন, “সবাইকে জেলে ভরছেন! কিন্তু মনে রাখবেন, গণতন্ত্রের আদালতে মানুষই আপনাদের জেলে ভরবে। সেই দিন আর বেশি দূরে নয়।”

কেন্দ্রীয় সরকারের ‘অবিচার’ আর ‘বদলার রাজনীতি’ চরমে পৌঁছেছে, এই অভিযোগ তুলে মমতা বলেন, “নির্বাচনের আগে সার্কুলার পাঠিয়ে হাজার হাজার মানুষকে অন্য রাজ্যে নিয়ে গিয়ে জেলে পোরা হয়েছে। কী অপরাধ? বাংলায় কথা বলেছে বলে! মানুষের কণ্ঠস্বর রুদ্ধ করতে চক্রান্ত চলছে।” বিজেপির ধর্মভিত্তিক রাজনীতিকেও নিশানা করে মমতা বলেন, “মানুষকে হিন্দু-মুসলমানে ভাগ করে নিজেদের ক্ষমতা বাঁচাতে চাইছে বিজেপি। বাংলার মানুষ এই রাজনীতি মানে না। বাংলায় কে কী খাবে, তাও নাকি ঠিক করে দেবে বিজেপি! বিজেপির এক নেতা বলছেন, বাংলায় নাকি ১৭ লক্ষ রোহিঙ্গা আছে। অপমান করছেন বাংলাকে।”

শহিদ দিবসের সভা থেকে ১৯৯৩ সালের ২১ জুলাইয়ের শহিদদের স্মরণ করে মমতা বলেন, “তখন ১৩ জন প্রাণ দিয়েছিল গণতন্ত্র বাঁচাতে। সেই আন্দোলনই আজও চলছে।” দিল্লির ক্ষমতা থেকে বিজেপিকে ‘বিসর্জন’ দেওয়ার ডাক দিয়ে তৃণমূল নেত্রী বলেন, “যেদিন বিজেপিকে দিল্লি থেকে হঠাব, সেদিন লড়াই থামবে।” এদিন মঞ্চে সিপিএম-কেও  নিশানা করেছেন তিনি। বলেন, “নর কঙ্কালের সরকার বাংলাকে শেষ করেছিল। রাম-বাম এক হয়ে বাংলা ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু মানুষ উন্নয়ন আর গণতন্ত্রকেই বেছে নিয়েছে।”

সরকারি প্রকল্পের খতিয়ান তুলে ধরে মমতা বলেন, “৯৪টি প্রকল্প চালু রয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, সবুজ সাথী চলছে পুরোদমে। ৯ কোটি মানুষ রেশন পান। ৪০ শতাংশ বেকারত্ব কমেছে। কর্মশ্রীতে ৭৭ লক্ষ মানুষ কাজ পেয়েছে, ৮৩ কোটি কর্মদিবস তৈরি হয়েছে। স্বাস্থ্যসাথীর সুবিধা ৮ কোটি ৭২ লক্ষ মানুষের কাছে পৌঁছেছে। ১০০ দিনের কাজ বন্ধ করেও বাংলা থামেনি। বাংলা মাথা নত করবে না।”
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ২০২৬ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেই এই লড়াইয়ের বার্তা স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল নেত্রী।

Post Views: 199

Continue Reading

Previous: সপ্তাহান্তে ইতিমধ্যেই ১০০ কোটির ব্যবসা করেছে ‘সাঁইয়ারা’, নতুন ছবির প্রশংসায় বলি অভিনেতা-অভিনেত্রীরা
Next: ২১ এ জুলাই নিয়ে জল্পনার অবসান, তৃণমূলকেই করব! বললেন দিলীপ

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.