Skip to content
জুন 19, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মৃতদেহ ৩ টুকরো করে ড্রামে ভরে ফেলা হল ফাঁকা জমিতে, লুধিয়ানায় হাড়হিম করা ঘটনা

মৃতদেহ ৩ টুকরো করে ড্রামে ভরে ফেলা হল ফাঁকা জমিতে, লুধিয়ানায় হাড়হিম করা ঘটনা

Online Desk জানুয়ারি 9, 2026
police-d.jpg

ওঙ্কার ডেস্ক: হাড়হিম করা ঘটনা লুধিয়ানায়। এক ব্যক্তিকে খুন করে দেহ তিন টুকরো করে একটি অংশ ড্রামে ভরে নিয়ে গিয়ে ফেলা হল ফাঁকা জমিতে। বৃহস্পতিবার একটি বেসরকারি স্কুলের কাছে ফাঁকা জমি থেকে ওই টুকরো টুকরো দেহাংশ উদ্ধার হয়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে মৃত ব্যক্তির নাম দেবেন্দ্র (৩০)।

পুলিশ যে তিন টুকরো দেহাংশ উদ্ধার করেছে তার মধ্যে একটি পাওয়া গেছে আধপোড়া অবস্থায়। বাকি অংশগুলো একটি সাদা প্লাস্টিকের ড্রামের ভেতরে ভরা ছিল। তদন্তকারীরা জানতে পেরেছেন, দেবেন্দ্র দুই দিন আগে মুম্বই থেকে লুধিয়ানায় ফিরেছিলেন। বাড়ি ফিরে প্রায় ১৫ মিনিট থাকার পর বেরিয়ে যান। সেই বেরনোর পর থেকে আর ফেরেননি। প্রাথমিক তদন্তে জানা গেছে, দেবেন্দ্রর বন্ধু স্থানীয় বাসিন্দা শেরা এই ঘটনার প্রধান সন্দেহভাজন। সিসিটিভি ফুটেজ দেখে তদন্তকারীরা বুঝতে পেরেছেন, শেরা অন্য এক ব্যক্তির সঙ্গে মিলে দেবেন্দ্রর মৃতদেহ একটি ড্রামে ভরে ওই ফাঁকা জমির দিকে যাচ্ছে। যেখান থেকে পরে মৃতদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার পুনর্নির্মাণের জন্য শেরা, তার সহযোগী, আশেপাশের বাসিন্দা এবং মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে ঠিক কী কারণে এই খুন তা এখনও স্পষ্ট নয়। তদন্তকারীদের অনুমান, হত্যাকাণ্ডটি অন্য কোথাও ঘটানো হয়েছে এবং প্রমাণ লোপাটের জন্য মৃতদেহটি ওই জায়গায় ফেলে দেওয়া হয়।

Post Views: 142

Continue Reading

Previous: সিআইও ফিউচারস্কেপ ২০২৬ : AI-এর নেতৃত্বেই উন্নততর তথ্যপ্রযুক্তি শিল্প
Next: কলকাতার শীতলতম রাত ! রাজ্য জুড়ে শীতের দাপট

সম্পর্কিত গল্প

lohagad-durga.jpg

নভেম্বরেই ছিল বিয়ে, বাগদত্তার সঙ্গে ছবি তুলতে গিয়ে দুর্গ থেকে ৪০০ ফুট নীচে আছড়ে পড়ল যুবক, ঘটনাস্থলেই মৃত্যু

Online Desk জুন 19, 2026
anupama.png

রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে ‘ফ্র্যাঙ্কেনস্টাইন রাষ্ট্র’ বলল ভারত, সন্ত্রাসবাদ ইস্যুতে তীব্র আক্রমণ

Online Desk জুন 19, 2026
FIR.jpg

পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান পদে বসতে পারেন ফিরহাদ!

Online Desk জুন 19, 2026

You may have missed

lohagad-durga.jpg

নভেম্বরেই ছিল বিয়ে, বাগদত্তার সঙ্গে ছবি তুলতে গিয়ে দুর্গ থেকে ৪০০ ফুট নীচে আছড়ে পড়ল যুবক, ঘটনাস্থলেই মৃত্যু

Online Desk জুন 19, 2026
anupama.png

রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে ‘ফ্র্যাঙ্কেনস্টাইন রাষ্ট্র’ বলল ভারত, সন্ত্রাসবাদ ইস্যুতে তীব্র আক্রমণ

Online Desk জুন 19, 2026
FIR.jpg

পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান পদে বসতে পারেন ফিরহাদ!

Online Desk জুন 19, 2026
manish-gupta.jpg

পরিচারিকাকে কাজ থেকে বাদ দিতে স্ত্রীর সঙ্গে ঝগড়া করেছিলেন চিকিৎসক, দিল্লিকাণ্ডের তদন্তে আরও তথ্য সামনে

Online Desk জুন 19, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.