Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দিল্লি মেট্রোর প্ল্যাটফর্মে প্রস্রাব এক ব্যক্তির, ভাইরাল ভিডিও ঘিরে নেট মাধ্যমে হইচই

দিল্লি মেট্রোর প্ল্যাটফর্মে প্রস্রাব এক ব্যক্তির, ভাইরাল ভিডিও ঘিরে নেট মাধ্যমে হইচই

Online Desk জানুয়ারি 19, 2026
urinating.jpg

ওঙ্কার ডেস্ক: নাগরিক সুলভ মানসিকতা বিসর্জন দিয়ে দিল্লি মেট্রোর এক স্টেশনে খুল্লামখুল্লা প্রস্রাব করতে দেখা গেল এক ব্যক্তিকে। যে ঘটনার পর সমাজ মাধ্যমে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন নেটাগরিকরা। সেই মুহূর্তের ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে ইতিমধ্যে। যাতে দেখা গিয়েছে, লোকটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কাঁচের রেলিংয়ে প্রস্রাব করছে। যখন বুঝতে পারে তাকে ভিডিও করা হচ্ছে। তখনই টনক নড়ে ওই ব্যক্তির। তড়িঘড়ি ঘটনাস্থল থেকেই পালিয়ে যায় সে।

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নেটাগরিকরা বলছেন, যেখানে হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াতের জন্য দিল্লি মেট্রো ব্যবহার করেন। সেখানে ওই ব্যক্তি কী ভাবে এমন কাজ করতে পারলেন? লোকটিকে চিহ্নিত করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অনেকে। তবে, ভিডিওটি কবে তোলা হয়েছে সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। সমাজ মাধ্যমে ভিডিওটি দেখে এক জন মন্তব্য করেছেন, ‘এই ঘটনাটি একবার আমার চোখের সামনেই ঘটেছিল। রাত প্রায় ১০টা বাজে, একজন লোক আমার সামনেই প্ল্যাটফর্মে প্রস্রাব করতে শুরু করে। তারপর থেকে, যদি আর কোনও উপায় না থাকে, তবে আমি মেট্রোতে যতায়াত করি না।’ আরেক জন লিখেছেন, ‘পুরুষরা এত নোংরা কেন? বিশেষ করে দিল্লি এবং উত্তর ভারতের দিকের পুরুষরা? এটা কি পারিবারিক কোনো ব্যাপার নাকি?’

উল্লেখ্য, দিল্লি মেট্রো রেল কর্পোরেশন বর্তমানে এক ডজনেরও বেশি লাইনে প্রায় ৪০০ কিলোমিটার মেট্রো লাইন পরিচালনা করে। দিল্লি এবং নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রাম ও ফরিদাবাদ-সহ পার্শ্ববর্তী শহরগুলোকে পরিষেবা দেয় রাজধানীর মেট্রো। গত বছর, দিল্লি মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছিল, গত ৮ আগস্ট, ২০২৫ যাত্রীসংখ্যায় সর্বকালের সর্বোচ্চ একক দিনের রেকর্ড গড়েছে দিল্লি মেট্রো। ওই দিন ৮১,৮৭,৬৭৪ যাত্রী ভ্রমণ করেছিল।

Post Views: 79

Continue Reading

Previous: সন্ত্রাসবাদে জিরো টলারেন্স দিল্লির, পাকিস্তানকে সমর্থন না করার আর্জি পোলান্ডকে
Next: উন্নাও ধর্ষণকান্ডে নির্যাতিতার বাবার খুনের শাস্তির স্থগিতাদেশের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.