Skip to content
অক্টোবর 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • উন্নাও ধর্ষণকান্ডে নির্যাতিতার বাবার খুনের শাস্তির স্থগিতাদেশের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের

উন্নাও ধর্ষণকান্ডে নির্যাতিতার বাবার খুনের শাস্তির স্থগিতাদেশের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের

Online Desk জানুয়ারি 19, 2026
kuldeep-rapist.png

ওঙ্কার ডেস্ক: দিল্লি হাই কোর্ট কুলদীপ সিং সেঙ্গারের করা আবেদন খারিজ করে দিয়েছে। উন্নাওয়ের নির্যাতিতার বাবার পুলিশি হেফাজতে মৃত্যুর মামলায় সাজা স্থগিত রাখার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন বিজেপি বিধায়ক। কিন্তু বিচারপতিরা স্পষ্ট জানিয়ে দেন, এই পর্যায়ে সাজা স্থগিত রাখার মতো কোনও যুক্তিসঙ্গত কারণ নেই।
আদালতে সেঙ্গারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, দীর্ঘদিন ধরে জেলে থাকার পাশাপাশি শারীরিক অসুস্থতার কারণে তাঁর সাজা সাময়িকভাবে স্থগিত রাখা হোক। পাশাপাশি উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়। তবে বিচারপতিরা সেই যুক্তিতে সন্তুষ্ট হননি। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, মামলার গুরুত্ব এবং অপরাধের প্রকৃতি বিবেচনা করলে সাজা স্থগিতের আবেদন গ্রহণযোগ্য নয়
উল্লেখ্য, ২০২০ সালে সিবিআইয়ের বিশেষ আদালত উন্নাওয়ের নির্যাতিতার বাবার হেফাজতে মৃত্যুর ঘটনায় কুলদীপ সিং সেঙ্গারকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং জরিমানার সাজা দেয়। রায়ে আদালত জানায়, থানায় হেফাজতে থাকা অবস্থায় নির্যাতিতার বাবার উপর নির্যাতনের জেরে তাঁর মৃত্যু হয় এবং এই ঘটনায় অভিযুক্তদের প্রতি কোনও রকম সহানুভূতি দেখানোর সুযোগ নেই। সেঙ্গারের ভাই-সহ আরও কয়েকজনকেও একই মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছিল।
এই মামলার পাশাপাশি উন্নাও ধর্ষণ মামলাতেও কুলদীপ সিং সেঙ্গার ইতিমধ্যেই যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত। যদিও সেই সাজা নিয়ে আইনি লড়াই এখনও চলছে, তবে হেফাজতে মৃত্যুর মামলায় ১০ বছরের সাজা বহাল থাকায় আপাতত তাঁর মুক্তির কোনও সম্ভাবনা নেই। দিল্লি হাই কোর্টের এই সিদ্ধান্তের ফলে সেঙ্গারের আইনি অবস্থান আরও জটিল হয়ে উঠল বলেই মনে করছেন আইনজীবী মহলের একাংশ। আগামী দিনে আপিল মামলার শুনানিতে কী অবস্থান নেয় আদালত, সেদিকেই নজর থাকবে।

Continue Reading

Previous: দিল্লি মেট্রোর প্ল্যাটফর্মে প্রস্রাব এক ব্যক্তির, ভাইরাল ভিডিও ঘিরে নেট মাধ্যমে হইচই
Next: মেসি কান্ডে অবশেষে জামিন পেলেন আয়োজক শতদ্রু দত্ত

সম্পর্কিত গল্প

New-Project-56.webp

“ভগবান আছেন, সঠিক বিচার পেলাম”, গাইঘাটায় অভিযুক্তের এনকাউন্টারে পুলিশের পাশেই নির্যাতিতার পরিবার

Online Desk অক্টোবর 27, 2026
Sports.jpg

ভুল শুধরে নিতে হবে ! চেন্নাইকে হারিয়ে বলছেন বাগান কোচ

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-54.webp

গাইঘাটায় পুলিশের গুলিতে মৃত্যু কিশোরী ধর্ষণ-খুনে অভিযুক্তের, ঠিক কী হয়েছিল সোমবার মধ্যরাতে?

Online Desk অক্টোবর 27, 2026

You may have missed

New-Project-56.webp

“ভগবান আছেন, সঠিক বিচার পেলাম”, গাইঘাটায় অভিযুক্তের এনকাউন্টারে পুলিশের পাশেই নির্যাতিতার পরিবার

Online Desk অক্টোবর 27, 2026
Global-Mobility-Struggles.jpg

পথে বেরোলেই আতঙ্ক ! ভয়াবহ আকার নিচ্ছে বিশ্বের ১৯৭টি দেশে মানুষের হাঁটা নিয়ে আতঙ্ক

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-55.webp

চার মাসে রাজ্যে দু’টি পুলিশি এনকাউন্টার, সমর্থনে সরব বিজেপি বিধায়ক রত্না দেবনাথ

Online Desk অক্টোবর 27, 2026
Sports.jpg

ভুল শুধরে নিতে হবে ! চেন্নাইকে হারিয়ে বলছেন বাগান কোচ

Online Desk অক্টোবর 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.