Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • জেলবন্দি মাও নেতার পিএইচডি-তে বাধা, পাশে কুণাল

জেলবন্দি মাও নেতার পিএইচডি-তে বাধা, পাশে কুণাল

Online Desk জুলাই 11, 2024
phd.png

ওঙ্কার ডেস্ক : ইতিহাসে পিএইচডি করার ইচ্ছে ছিল জেলবন্দি মাওবাদী নেতা অর্ণব দামের। ইন্টারভিউয়ে প্রথম হলেন. বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পিএইচডির সুযোগও পেয়েছেন অর্ণব। কিন্তু তাঁর পিএইচডির ভর্তি প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ। এবারে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষ ।
উল্লেখ্য, জেলে বসেই উচ্চশিক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন অর্ণব। সেট পাশ করে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে পিএইচডি-র আবেদন করেছিলেন। তারপর পুলিশি নিরাপত্তায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গিয়ে ইন্টারভিউ দিয়েছিলেন অর্ণব। অধিকার করেছিলেন প্রথম স্থান। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে তাঁর ভর্তিতে বাধা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ। কারণ হিসেবে কর্তৃপক্ষ জানায়, পিএইচডি করতে হলে অন্তত প্রথম ৬ মাসের কোর্স ওয়ার্ক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাজির থেকে করতে হয়। কিন্তু জেলবন্দি অর্ণব তা করবেন কীভাবে? এই প্রশ্নই তোলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, খড়গপুর আইআইটি-তে পড়াকালীন হঠাৎই ক্যাম্পাস থেকে নিরুদ্দেশ হয়ে যান মেকানিক্যাল ইঞ্জিনিয়াররিং-এর ছাত্র অর্ণব. তারপর ১৯৯৮ সালে মাওবাদী সংগঠনে যোগ দিয়েছিলেন.
২০১০ সালে শিলদা ইএফআর ক্যাম্পে হামলা থেকে শুরু করে একাধিক মাওবাদী হামলায় যুক্ত ছিলেন অর্ণব। ২০১২ সালে পুলিশের হাতে ধরা পড়ে জেলবন্দি হন তিনি। যাবজ্জীবন কারাদণ্ড হয় তাঁর। বর্তমানে হুগলির চুঁচুড়া জেলা সংশোধনাগারে বন্দি তিনি।

Post Views: 60

Continue Reading

Previous: বালুরঘাটের রাস্তায়ও চললো বুলডোজার,ভাঙ্গা হলো বালুরঘাট শহরের একাধিক দোকান
Next: ইন্ডিয়ান রেসিং ফেস্টিভালের মালিক সৌরভ

সম্পর্কিত গল্প

KOYEL.jpg

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন বাংলার ৫ জন, নথির গেরোর হাত থেকে বাঁচলেন রাহুল সিনহাও

Online Desk মার্চ 9, 2026
sacfacf.jpg

ধ্বংসাবশেষে পরিণত হয়েছে ফ্রেজারগঞ্জের সরকারি হাসপাতাল

Online Desk মার্চ 9, 2026
CHANDRIMA-GYANEHS.jpg

এক দফায় ভোটের দাবি বিজেপি সিপিএমের, বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, দাবি তৃণমূলের

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.