Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • বাংলাদেশে কবে হবে ভোট? জানিয়ে দিলেন মহম্মদ ইউনূস

বাংলাদেশে কবে হবে ভোট? জানিয়ে দিলেন মহম্মদ ইউনূস

Online Desk ডিসেম্বর 16, 2024
md-yunus-sized.jpg

ওঙ্কার বাংলা ডেস্ক: বাংলাদেশে সাধারণ নির্বাচনের জন্য ক্রমশ চাপ বাড়ছে অন্তর্বর্তী সরকারের উপর। সেই আবহে এবার সে দেশে নির্বাচনের দিনক্ষণের বিষয়ে বড় ঘোষণা করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। বিজয় দিবস উপলক্ষে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, ‘২০২৫ সালের শেষের দিকে বা ২০২৬ সালের প্রথমেই বাংলাদেশে সাধারণ নির্বাচন হবে।’

প্রসঙ্গত বিক্ষোভের মুখে পড়ে গত ৫ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছাড়েন। এরপর মহম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা করা হয়। সেই নতুন সরকারের ৪ মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে ইতিমধ্যে। সম্প্রতি বাংলাদেশে নির্বাচন নিয়ে সরব হয়েছে সেদেশের রাজনৈতিক দল বিএনপি। খালেদা জিয়ার দলের তরফে প্রশ্ন তোলা হয়েছে, রাষ্ট্র সংস্কারের জন্য আর কত সময় লাগবে অন্তর্বর্তী সরকারের? যার ফলে ইউনূস সরকারের উপর চাপ বেড়েছে।

জাতির উদ্দেশ্যে ভাষণে হিংসামুক্ত নির্বাচনের কথা বলেন মহম্মদ ইউনূস। তিনি বলেন, ‘এখন থেকে সবাই মিলে যেন এমন একটা ঐতিহ্য সৃষ্টি করতে পারি- যেখানে স্থানীয় নির্বাচন-সহ সব নির্বাচনে এবং সব কেন্দ্রে প্রথমবারের ভোটাররা ১০০ শতাংশের কাছাকাছি সংখ্যায় ভোট দিতে পারেন। এটা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে কোনও সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার সাহস করতে পারবে না।’

Post Views: 83

Continue Reading

Previous: লুকিয়ে তোলা হচ্ছে কাঁচা চা পাতা, উত্তেজনা চোপড়া পঞ্চায়েতে
Next: ৭৩ বছরে প্রয়াত হলেন জাকির হোসেন, শোকের ছায়া সঙ্গীত মহলে

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20250608_130340.jpg

ইরানের যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে না ফেরানোর জন্য শ্রীলঙ্কাকে চাপ ওয়াশিংটনের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.