Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পিরিয়ড, তাই পরীক্ষা দিতে হল ক্লাসের বাইরে ! অমানবিক ঘটনা তামিলনাড়ুতে

পিরিয়ড, তাই পরীক্ষা দিতে হল ক্লাসের বাইরে ! অমানবিক ঘটনা তামিলনাড়ুতে

Online Desk এপ্রিল 10, 2025
school.jpg

ওঙ্কার ডেস্ক : পিরিয়ড হওয়ার অপরাধে ক্লাসের বাইরে বসে বিজ্ঞানের পরীক্ষা দিল অষ্টম শ্রেণির এক ছাত্রী। অত্যন্ত নিন্দনীয় এই ঘটনা দেখা গেল তামিলনাড়ুর কোয়েম্বাটুরের সেঙ্গুত্তাই এলাকার এক বেসরকারি স্কুলে।

এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখা যাচ্ছে, ক্লাসের বাইরে বসে পরীক্ষা দিচ্ছে ওই ছাত্রী। তার উদ্বিগ্ন মা-কে ছুটে আসতে দেখা গেছে, কী হয়েছে তা জিজ্ঞাসা করছেন। তখন মেয়েটি মাকে বলছে, স্কুলের প্রিন্সিপ্যালের নির্দেশে সে বাইরে বসে রয়েছে। স্বাভাবিকভাবেই মা প্রশ্ন তুলেছেন সেই ভিডিওতেই যে, পিরিয়ড চলাকালীন কী করে মেয়েটিকে বাইরে বসে পরীক্ষা দিতে বলা হয়েছে !

এই বছর জানুয়ারিতেই এমন একটি ঘটনা ঘটে উত্তরপ্রদেশের একটি মেয়েদের স্কুলে। সেখানে একাদশ শ্রেণির এক ছাত্রীকে একঘণ্টার জন্য ক্লাসরুমের বাইরে থাকতে বলা হয়েছিল। কারণ, পরীক্ষা চলাকালীন সে একটি স্যানিটারি ন্যাপকিন চেয়েছিল। এই ঘটনায় মেয়েটির বাবা যে অভিযোগ জানিয়েছিলেন সেখান থেকে জানা যায় যে তাঁর মেয়ে বুঝতে পারেনি স্কুলে পরীক্ষা চলাকালীন তার পিরিয়ড শুরু হয়েছে।

মেয়েটির বাবা অভিযোগ করেছিলেন, প্রিন্সিপ্যালের কাছে স্যানিটারি ন্যাপকিন চাওয়ায় তাকে ক্লাসের বাইরে প্রায় একঘণ্টার জন্য দাঁড়িয়ে থাকতে বলা হয়েছিল। এই নিয়ে বিস্তর জলঘোলা হয়। সেই ছাত্রীর বাবা নারীকল্যাণ দফতর, জেলা মহিলা কমিশন, জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা স্কুল পরিদর্শকের কাছেও অভিযোগ জানিয়েছিলেন। এই ঘটনার অফিসিয়ালি তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

এবারও অএঙ্কটাই তার পুনরাবৃত্তি দেখা গেল। অধুনা সমাজ শিক্ষার গর্ব করে, অথচ সমাজটা যে এখনও জড়িয়ে আছে কুসংস্কারে তার অন্যতম উদাহরণ তামিলনাড়ুর ওই বেসরকারি স্কুলের ঘটনা।

Post Views: 135

Continue Reading

Previous: ফের প্রথম স্থানে পরিণীতা, টিআরপির সেরা ৫’এ রয়েছে জলসা
Next: মুম্বই হামলার চক্রী রানাকে নিয়ে দিল্লিতে অবতরণ বিশেষ বিমানের, গ্রেফতার করতে প্রস্তুত এনআইএ

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.