Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘পরিযায়ী শ্রমিক এবং যুব সম্প্রদায় বিহার নির্বাচনে এক্স ফ্যাক্টর’: প্রশান্ত কিশোর

‘পরিযায়ী শ্রমিক এবং যুব সম্প্রদায় বিহার নির্বাচনে এক্স ফ্যাক্টর’: প্রশান্ত কিশোর

Online Desk নভেম্বর 8, 2025
pk-d.jpg

ওঙ্কার ডেস্ক: ভোটমুখী বিহারে এনডিএ এবং ইন্ডিয়া শিবির দাবি করছে, তারাই জয়ী হবে। ভোটাররা তাঁদেরকে সমর্থন করছেন বলে মত দুই গোষ্ঠীর রাজনীতিবিদদের। এ বিষয়ে এ বার নিজের প্রতিক্রিয়া জানালেন জন সুরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। শনিবার তিনি দাবি করেছেন, বিহারে চলমান বিধানসভা নির্বাচনে আসল ‘এক্স ফ্যাক্টর’ মহিলারা নয়। এই নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন পরিযায়ী শ্রমিক এবং যুবসমাজ।

শনিবার সুপৌলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রাক্তন ভোটকুশলী দাবি করেছেন, বিহারের যুবসমাজ এবং পরিযায়ী শ্রমিকরা পরিবর্তনের পক্ষে ভোট দিতে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি দাবি করেন, ‘পরিযায়ী শ্রমিকদের বেশিরভাগ তাঁদের পরিবারের সঙ্গে ভোট দেওয়ার জন্য বাড়ি ফিরে আসছেন। অতীতে পরিযায়ী শ্রমিকরা এনডিএকে ভোট দিতেন, কারণ তাঁদের কোনও বিকল্প ছিল না।’ পিকের দাবি, এবার তাঁরা জন সুরজ পার্টিকে ভোট দিচ্ছেন। তাঁর কথায়, ‘প্রধানমন্ত্রী আগে আরজেডির ‘জঙ্গল রাজ’-এর ভয় দেখিয়ে পরিযায়ী শ্রমিক এবং সাধারণ মানুষের ভোট পেতেন। তবে, তিনি বর্তমান পরিস্থিতি সম্পর্কে ধারণা করতে পারছেন না। যারা বিহারে ‘জঙ্গল রাজ’-এর পুনরুত্থানের আশঙ্কা করেছিলেন তারা এই নির্বাচনে জন সুরজে একটি বিকল্প দেখতে পাবেন।’

প্রশান্ত কিশোর দাবি করেছেন, বিহার নির্বাচনে কংগ্রেসের ‘ভোট চুরি’র অভিযোগ কোনও ইস্যু নয়। তিনি বলেন, ‘রাস্তায় থাকা যে কোনও ব্যক্তিকে জিজ্ঞাসা করুন, প্রথম দফায় ভোটগ্রহণ হওয়া আসনগুলিতে ভোটার তালিকা থেকে কারও নামই বাদ দেওয়া হয়নি।’

Post Views: 141

Continue Reading

Previous: গ্র্যামি তালিকায় দুই শঙ্কর, কবে অনুষ্ঠিত হতে চলেছে ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডস?
Next: টি-টোয়েন্টিতে দ্রুততম ১০০০ রান, বিশ্বরেকর্ড অভিষেক শর্মার

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.