Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মহালয়ার আগেই ফের বঙ্গে প্রধানমন্ত্রী মোদী

মহালয়ার আগেই ফের বঙ্গে প্রধানমন্ত্রী মোদী

Online Desk সেপ্টেম্বর 13, 2025
pm-modi-trinidad.jpg

ওঙ্কার ডেক্স: ফের প্রধানমন্ত্রীর বঙ্গ সফর। মহালয়ার আগেই কলকাতায় আসছেন নরেন্দ্র মোদী। সূত্রের খবর, ১৪ সেপ্টেম্বর কলকাতায় পা রাখবেন মোদি। ১৫ সেপ্টেম্বর ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীর একটি কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। এরপর তাঁর বিহার সফর। শনিবার মণিপুরে সফর করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে অসম হয়ে পশ্চিমবঙ্গে আসবেন তিনি।

সূত্রের খবর, রবিবার ১৪ সেপ্টেম্বর বিকালে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছবেন তিনি। বিমানবন্দর থেকে রাজভবনে পৌঁছবেন। সেখানে রাত্রিবাস করার কথা প্রধানমন্ত্রীর। পরের দিন, সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে নটায় ফোর্ট উইলিয়ামের বিজয় দুর্গে যাবেন প্রধানমন্ত্রী মোদী। সেনাবাহিনীর কর্মসূচি রয়েছে। সেখানেই যোগ দেবেন তিনি। এর পর বিহারে যাবেন তিনি।

প্রসঙ্গত, অপারেশন সিঁদুর অভিযানে ভারতীয় সেনার সাফল্য তুলে ধরতে ভারতীয় সেনা ও কমান্ডারদের নিয়ে সবচেয়ে বড় বৈঠক হতে চলেছে ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় সদর দফতর ফোর্ট উইলিয়ামে। ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ফোর্ট উইলিয়ামে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স হবে। ওই কনফারেন্সের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Post Views: 126

Continue Reading

Previous: রণবীরের জীবনে আসল প্রেম একটাই দাবি রণবীরের মা নীতু কাপুরের, নেটদুনিয়ায় জোর চর্চা
Next: রাজস্থানে মিড-ডে মিলে প্রায় ৯০ জন ছাত্রছাত্রী অসুস্থ, বিষক্রিয়ার সন্দেহ

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.