Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • খসড়া তালিকা প্রকাশের পর বঙ্গ সফরে প্রধানমন্ত্রী; আর কি কি প্রকল্প নিয়ে আসছেন নির্বাচনের আগে

খসড়া তালিকা প্রকাশের পর বঙ্গ সফরে প্রধানমন্ত্রী; আর কি কি প্রকল্প নিয়ে আসছেন নির্বাচনের আগে

Online Desk ডিসেম্বর 20, 2025
modi-4.png

ওঙ্কার ডেস্ক: ২০ ডিসেম্বর শনিবার বঙ্গসফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটার তালিকার খসড়া তালিকা প্রকাশের পর কেন্দ্রীয় মন্ত্রকের বঙ্গ সফর ঘীরে রাজনৈতিক চর্চা তুঙ্গে। সুত্রের খবর অনুযায়ী, নদিয়া জেলার তাহেরপুরে বৃহস্পতিবার জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রায় ৩২০০ কোটি টাকা ব্যয় হিসাবে বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পের জন্য। প্রধানমন্ত্রীর নদিয়াতে পদার্পনের আগে বিশেষ করে খতিয়ে দেখা হচ্ছে নিরাপত্তা ব্যাবস্থা, পাশাপাশি সভাস্থলের আশপাশে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়।
এদিন সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন বারাজাগুলি থেকে কৃষ্ণনগর পর্যন্ত জাতীয় সড়ক ৩৪-এর প্রায় ৬৬ কিলোমিটার দীর্ঘ চার লেনের অংশ এবং বারাসত থেকে বারাজাগুলি পর্যন্ত চার লেনের সড়ক সম্প্রসারণ। এই সড়কগুলি চালু হলে কলকাতা থেকে উত্তরবঙ্গের যোগাযোগ আরও দ্রুত ও মসৃণ হবে বলে জানানো হয়। শিল্প, ব্যবসা এবং পণ্য পরিবহণে গতি আসবে, পাশাপাশি স্থানীয় মানুষের যাতায়াতের সুবিধা অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে। বাংলায় বিধানসভা নির্বাচনের আগে এহেন প্রকল্প সাধারণ মানুষের আকর্ষন করবে বলে মনে করছেন অনেকে। সড়ক প্রকল্পের আনুষ্ঠানিক কর্মসূচি শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী একই এলাকায় একটি রাজনৈতিক সভায় যোগ দেবেন বলে জানা গেছে। সভামঞ্চ থেকে তিনি কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরবেন। কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করার লক্ষ্যে তিনি কাজ করছেন বলে গেরুয়া শিবির দাবি করছে।
বাংলায় নির্বাচনের আগে এবং চলমান ভোটার তালিকার নিবিড় সংশোধনের প্রেক্ষাপটে এই সভা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। প্রসঙ্গত, রাজ্যের মুখ্যমন্ত্রী ডিসেম্বরের শুরুতেই নদিয়ার রানাঘাটে সভা করেছিলেন। সভামঞ্চ থেকে তিনি এস আই আর-এর বিরুদ্ধে সুর তোলেন। তিনি মাতুয়া সম্প্রদায়ের মানুষের আশ্বাস দেন তিনি থাকতে কোনো ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না। নদিয়া এবং আশপাশের এলাকায় মাতুয়া সমপ্রদায়ের ভোটব্যাঙ্কের ব্যাপক প্রভাব রয়েছে। ফলেপর পর প্রথমে মুখ্যমন্ত্রীর ও প্রধানমন্ত্রীর উপস্থিতি ও বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রশাসনের তরফে আগে থেকেই প্রস্তুতি নেওয়া হয়েছিল। সভাস্থলে চিকিৎসা পরিষেবা, পানীয় জল এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাও রাখা হয়।

Post Views: 139

Continue Reading

Previous: মোদীর সফরের লক্ষ্য মতুয়াগড়, তৃণমূলকে নিশানা, আক্রমণের সুর চড়াচ্ছে পদ্মশিবির
Next: নজরুলের সমাধির পাশেই সমাধিস্থ করা হবে হাদিকে, সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.