Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • এক্সিট পোল ইস্যুতে মুম্বাইতে SEBI অফিসের সামনে বিক্ষোভে তৃণমূল কংগ্রেস ও ইন্ডিয়া জোটের অন্য শরিকরা

এক্সিট পোল ইস্যুতে মুম্বাইতে SEBI অফিসের সামনে বিক্ষোভে তৃণমূল কংগ্রেস ও ইন্ডিয়া জোটের অন্য শরিকরা

Online Desk জুন 18, 2024
s.jpg

অপরূপা কাঞ্জিলাল: এই মুহূর্তে স্টক মার্কেট কেলেঙ্কারির অভিযোগ নিয়ে উত্তাল মুম্বাই মহানগরী। প্ল্যাকার্ড সহ তীব্র স্লোগানে মোদি সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলে বিক্ষোভ SEBI এর অফিসের সামনে।

১লা জুন বিভিন্ন চ্যানেলের প্রচারিত হয়েছিল এক্সিট পোল লোকসভা নির্বাচন ২০২৪। সেই এক্সিট পোলে উঠে এসেছিল ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে কেন্দ্রে ক্ষমতায় আসছে মোদি সরকার। কিন্তু কার্যত লোকসভা নির্বাচন ২০২৪ এর ফলাফল সামনে আসতেই দেখা যায় বিজেপির প্রাপ্ত আসন সংখ্যা ২৪০ টি যা ২৭২ এর লক্ষ্যও ছুতে পারেনি। আর এই ঘটনায় ব্যাপক প্রভাব পড়ে স্টক মার্কেটে। এই ঘটনাকে সাধারণভাবে উড়িয়ে দিতে নারাজ ইন্ডিয়া জোটের দলগুলি। এক্সিট পোলের মাধ্যমে শেয়ার মার্কেট তীব্র হারে বৃদ্ধি পাওয়া এবং পরবর্তীতে ফলাফল সামনে আসতেই ধস নেমে আসা এ পুরো বিষয়টিকেই জেনে বুঝে করা হয়েছে বলে মনে করছেন তারা। অভিযোগ করছে স্টক মার্কেট কেলেঙ্কারির। বিষয়টি নিয়ে আলোচনার জন্য SEBIএর মাধবী পুরি বুচের সাথে সাক্ষাতের অনুমতি চেয়েছে তৃনমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে থাকবেন সংসদ কল্যাণ ব্যানার্জি, সাগরিকা ঘোষ,প্রতিমা মন্ডল এবং সাকেত গোখলে সহ শিবসেনা এবং জাতীয়তাবাদী পার্টি সহ ইন্ডিয়া জোটের একাধিক শরীক দলের প্রতিনিধিরা।

বিরোধী দলগুলির বক্তব্য এই ভুল এবং ভ্রান্ত ধারণা তৈরি কারি এক্সিট পোলের মাধ্যমে স্টক মার্কেটে যে অস্থিরতা তৈরি হয়েছে তা আসলে একটি কেলেঙ্কারি, যার কারণে বহু মানুষ তাদের কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করতে গিয়ে হারিয়ে ফেলেছেন। এর আগেও তৃণমূলের সংসদ সাকেত গোখলে স্টক মার্কেট ম্যানিপুলেশনের অভিযোগ তুলে SEBI এর কাছে অভিযোগ জানিয়েছিলেন। তদন্তের দাবিও করেছিলেন। কিন্তু SEBI এই বিষয়ে পদক্ষেপ না নেওয়ায় মঙ্গলবার মুম্বাইতে SEBI এর অফিসের বাইরে তুমুল বিক্ষোভ দেখায় INDIA জোটের শরিক দলগুলির প্রতিনিধিরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান তুলতে থাকেন। স্টক মার্কেটে এইভাবে সাধারণ মানুষের ধারণা নিয়ে ছিনিমিনি খেলা মোদি সরকারের বিরুদ্ধে স্লোগান তোলেন পাশাপাশি প্রশ্ন তোলেন SEBI এর ভূমিকা নিয়েও। এখন এর প্রেক্ষিতে SEBI কি ধরনের পদক্ষেপ নেয় বা আদৌ নেয় কিনা সেটাই দেখার।

Post Views: 94

Continue Reading

Previous: সল্টলেকে সম্পত্তি নিয়ে বিবাদ,দাদা বৌদিকে পেটালো ভাই
Next: ‘শান্তনু ঠাকুর টাকা নিয়ে প্রার্থী দিয়েছেন বাগদায়’

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.