Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • বাংলার রঞ্জি দলে শামি,রঞ্জিকেই কি ভারতীয় দলে ঢোকার মঞ্চ খুঁজছেন এই পেসার!

বাংলার রঞ্জি দলে শামি,রঞ্জিকেই কি ভারতীয় দলে ঢোকার মঞ্চ খুঁজছেন এই পেসার!

Online Desk অক্টোবর 9, 2025
7xm.xyz719508-1.jpg

স্পোর্টস ডেস্ক : আগামী ১৫ অক্টোবর থেকে ইডেনে রঞ্জি ট্রফি অভিযান শুরু করছে বাংলা প্রতিপক্ষ উত্তরাখন্ড। এরপরই বাংলা গুজরাটের বিরুদ্ধে খেলবে সেটাও ইডেনেই। এছাড়া মহারাষ্ট্র, রেলওয়েজের মত শক্ত দল আছে বাংলার গ্রুপে।বাংলা দলে সুযোগ পেয়েছেন মহম্মদ শামিও। অনেকদিন ভারতীয় দলের বাইরে শামি। ফলে রঞ্জি ট্রফি প্রত্যাবর্তনের মঞ্চ হিসেবে ধরে তুলতে চান এই পেসার। এছাড়া বাংলা দলে সুযোগ পেয়েছেন ইংল্যান্ড সফরে ভারতের সাফল্যর অন্যতম আকাশ দীপকে।শামিকে ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের জন্য বিবেচনা করা হয়নি। শামি শেষ পর্যন্ত এই বিষয়ে তাঁর নীরবতা ভেঙেছেন।
“অনেক গুজব এবং মিম রয়েছে। অস্ট্রেলিয়া সিরিজের জন্য নির্বাচন না করার বিষয়ে মানুষ আমার মতামত জানতে চায়। আমি কেবল বলব যে নির্বাচিত হওয়া আমার হাতে নয়; এটি নির্বাচক কমিটি, কোচ এবং অধিনায়কের কাজ। যদি তারা মনে করে আমার সেখানে থাকা উচিত, তারা আমাকে নির্বাচন করবে, অথবা যদি তারা মনে করে আরও কিছু সময় প্রয়োজন, তবে এটি তাদের হাতে। আমি প্রস্তুত এবং অনুশীলন করছি,” শামি তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন।

“আমার ফিটনেসও ভালো জায়গায় রয়েছে। আমি আরও ভালো করার চেষ্টা করব কারণ যখন আপনি মাঠের বাইরে থাকেন, তখন আপনাকে অনুপ্রাণিত থাকতে হবে। আমি দলীপ ট্রফিতে খেলেছি। আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করেছি, আমার ছন্দ ভালো ছিল এবং আমি প্রায় ৩৫ ওভার বোলিং করেছি। আমার ফিটনেস নিয়ে কোনও সমস্যা নেই,” বলেন তিনি।

তিনি রোহিত শর্মাকে ওয়ানডে অধিনায়ক হিসেবে সরিয়ে শুভমান গিলকে নতুন অধিনায়ক করার বিষয়টিতেই নিজের মতামত জানিয়েছেন। “এই প্রশ্নে অনেক মিম হয়েছে। আমার মনে হয় কোনও আপত্তি থাকা উচিত নয়। এটি বিসিসিআই, নির্বাচক এবং কোচদের সিদ্ধান্ত। শুভমান ইংল্যান্ডে ভারতের অধিনায়কত্ব করেছিলেন এবং তিনি গুজরাট টাইটান্সেরও অধিনায়ক। তাই, তার অভিজ্ঞতা আছে। কাউকে না কাউকে এই দায়িত্ব নিতে হতো, এবং বিসিসিআই এর জন্য শুভমান গিলকে বেছে নিয়েছিল, তাই আমাদের এটি মেনে নেওয়া উচিত।”

দলের অধিনায়ক করা হয়েছে অভিমন্যু ঈশ্বরণকে। এছাড়া দলে আছেন অভিজ্ঞ ব্যাটার সুদীপ চট্টোপাধ্যায়, অনুষ্টুপ মজুদমার দলে। কয়েক মরসুম পর বাংলা দলে সুযোগ পেয়েছেন কাজী জুনেদ সইফি। এছাড়া তরুণ ব্যাটার অভিষেক পোড়েলের কাছেও বড়ো পরীক্ষা। দীর্ঘদিন রঞ্জি আসেনি বাংলায়। এবারে কী হয় সেটাই দেখার। বাংলা দল- অভিমন্যু ঈশ্বরণ(অধিনায়ক)., অভিষেক পোড়েল, সুদীপ ঘরামি, অনুষ্টুপ মজুমদার, সুদীপ চট্টোপাধ্যায়, সুমন্ত্র গুপ্ত, সৌরভ কুমার সিং, বিশাল ভাটি, মহম্মদ শামি, আকাশ দীপ, সূরজ সিন্ধু জয়সওয়াল,হাবিব গান্ধী, কাজি জুনেদ সইফি, রাহুল প্রসাদ, সুমিত মোহান্ত, বিকাশ সিং।

Post Views: 112

Continue Reading

Previous: ট্রাম্পের প্রস্তাবিত শান্তিচুক্তির প্রথম ধাপে রাজি হামাস ও ইজরায়েল
Next: জীবনে ১৫০ জনের সঙ্গেই গড়ে উঠতে পারে সত্যিকারের সম্পর্ক,  বলছেন মনবিজ্ঞানীরা

সম্পর্কিত গল্প

Untitled-S.png

৪০ কোটির অত্যাধুনিক মৎস্যবন্দর, বিপদে সুন্দরবনের পরিবেশ

Online Desk মার্চ 7, 2026
SHASHI-THARROR.png

মধ্যপ্রাচ্যের সংঘাতে ভারতকে সরাসরি জড়ানো উচিত নয়, সতর্ক করলেন শশী থারুর

Online Desk মার্চ 7, 2026
blue-sparrow-missile.png

খামেনেই হত্যার নেপথ্যে ‘ব্লু স্প্যারো’? সামনে এল ইজরায়েলের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের তথ্য

Online Desk মার্চ 7, 2026

You may have missed

Untitled-S.png

৪০ কোটির অত্যাধুনিক মৎস্যবন্দর, বিপদে সুন্দরবনের পরিবেশ

Online Desk মার্চ 7, 2026
pro.jpeg

সাংবাদিক হত্যা মামলায় খালাস পেলেন রাম রহিম

Online Desk মার্চ 7, 2026
OM-BIRLA.png

লোকসভার স্পিকার ওম বিড়লাকে অপসরণের প্রস্তাবে সই করার সিধান্ত তৃণমূলের

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.