Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • শনিবার জামাতের সঙ্গে বৈঠকে ইউনুস, পদত্যাগ করবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা?

শনিবার জামাতের সঙ্গে বৈঠকে ইউনুস, পদত্যাগ করবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা?

Online Desk মে 24, 2025
20250524_113543.jpg

ওঙ্কার ডেস্ক: পদত্যাগ করবেন কি করবেন না সেই জল্পনার মধ্যে শনিবার জামাতে ইসলামির নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। এদিন বিকেলে সেই বৈঠক হবে বলে জানা গিয়েছে। শুধু জামাত নয়, খালেদা জিয়ার দল বিএনপির নেতৃত্বের সঙ্গেও এদিন বিকেল ৪ টেয় তিনি বৈঠক করবেন বলে খবর।

উল্লেখ্য মহম্মদ ইউনুস নানা কারণে পদত্যাগ করতে চান বলে দু’দিন আগে জানিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির প্রধান আহ্বায়ক নাহিদ ইসলাম । অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য রেজওয়ানা চৌধুরীও জানিয়েছিলেন, ইউনুসের পদত্যাগের বিষয়ে বৈঠকে কথা হয়েছে। তবে এই বিষয়ে যা বলার ইউনুস নিজেই বিস্তারিত জানাবেন।

সূত্রের খবর, পদত্যাগের জল্পনার মাঝে বাংলাদেশ জামাতের আমির শফিকুর আলম সর্বদলীয় বৈঠক ডাকার পরামর্শ দিয়েছিলেন মহম্মদ ইউনুসকে। ইউনুস যাতে প্রধান উপদেষ্টা পদে থাকেন সেই বিষয়ে ওই বৈঠকে প্রস্তাব গ্রহণ করানোর পরিকল্পনা ছিল শফিকুরের। শুধু জামাত নয়, ইউনুস প্রধান উপদেষ্টা পদে থাকুন চাইছে আরও বেশ কিছু রাজনৈতিক শক্তি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইউনুসের নেতৃত্বে একটি জাতীয় সরকার গঠন করে তাঁকে পাঁচ বছর ক্ষমতায় রেখে দেওয়ার দাবিতে লং মার্চের ডাক দিয়েছে।

উল্লেখ্য বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামান অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়েছলেন ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন করতে হবে বলে। সূত্রের খবর, সেনাপ্রধানের এমন মন্তব্যে অপমানিত বোধ করেছেন ইউনুস। বিষয়টি নিয়ে ঘনিষ্ঠ মহলে তিনি মন্তব্য করেছেন। এই আবহে শনিবার বৈঠকের পর স্পষ্ট হবে ইউনুস পদত্যাগ করবেন কি না।

Post Views: 252

Continue Reading

Previous: যশ-নুসরতের বিচ্ছেদের জল্পনা তুঙ্গে! ইনস্টাগ্রামে স্বাধীনতার খোঁজে নুসরত, এ প্রসঙ্গে যশের প্রতিক্রিয়া কী?
Next: শেষমেশ ফ্রেঞ্চ রিভেঁরায় অভিষেক হল আলিয়া ভাটের, অভিনব ফ্লোরাল পোশাকে সকলের সামনে ধরা দিলেন অভিনেত্রী

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.