Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • Uncategorized
  • ‘আমার বোনের বিচার চাই ‘, বেঙ্গালুরু যুদ্ধ জিতেই বাগান সমর্থকদের প্রতিবাদ

‘আমার বোনের বিচার চাই ‘, বেঙ্গালুরু যুদ্ধ জিতেই বাগান সমর্থকদের প্রতিবাদ

Online Desk আগস্ট 28, 2024
IMG-20240827-WA0318.jpg

স্পোর্টস ডেস্ক :১৮ অগাস্ট ৩ প্রধানের সমর্থকদের তৈরী হওয়া একতা যে নষ্ট হয়নি সেটা ফের একবার প্রমাণ হলো যুবভারতীতে। ইস্টবেঙ্গল আরমহামেডান ডুরান্ড কাপ থেকে ছিটকে গেলেও মোহনবাগান এদিন বেঙ্গালুরু ম্যাচের শেষে টিফো গ্যালারিতে বের করে। যেখানে লেখা ছিল হাতে হাত রেখে এ লড়াই, আমাদের বোনের বিচার চাই!’ এ দিনের টিফোতেও দেখা গিয়েছে কলকাতার দুই প্রধানের সমর্থকদের মধ্যে তৈরি হওয়া সম্প্রীতির ছবি। লেখায় ব্যবহার করা হয়েছে সবুজ-মেরুন এবং লাল-হলুদ রং। দু’দিকে দু’টি মেয়ের ছবিতেও ছিল দুই প্রধানের জার্সির রং।ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনালের পর সেমিফাইনালেও মোহনবাগান সুপার জায়ান্টকে একা হাতে জেতালেন তাদের গোলপ্রহরী বিশাল কয়েথ। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে পেনাল্টি শুট আউট বা টাইব্রেকারে ২০২২-এর চ্যাম্পিয়ন বেঙ্গালুরু এফসি-কে হারায় গতবারের ডুরান্ডজয়ীরা। পেনাল্টি শুট আউটের শেষ দু’টি শট বাঁচিয়ে দলকে ফাইনালে তুললেন বিশাল। আগামী শনিবার ফাইনালে তারা ঘরের মাঠে মুখোমুখি হবে নর্থইস্ট ইউনাইটেডের, যারা এই প্রথম ডুরান্ড কাপের ফাইনাল খেলতে চলেছে।

এ দিন প্রথমে দু’গোলে পিছিয়ে থাকার পরে সেই দুই গোল শোধ করে মোহনবাগান এসজি। প্রথমে ৪৩ মিনিটের মাথায় সুনীল ছেত্রীর পেনাল্টি থেকে পাওয়া গোলে এগিয়ে যায় বেঙ্গালুরু এফসি। বিরতির পরে ৫০ মিনিটের মাথায় ব্যবধান বাড়িয়ে নেন ভেঙ্কটেশ ভিনিথ। ৬৮ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান মোহনবাগানের অস্ট্রেলীয় তারকা দিমিত্রিয়স পেট্রাটস এবং ৮৪ মিনিটের মাথায় দুর্দান্ত গোল করে সমতা আনেন অনিরুদ্ধ থাপা।

খেলা টাইব্রেকারে গড়ালে প্রথম চারটি শটেই গোল করে মোহনবাগান। কিন্তু তাদের শেষ শটটি বাঁচিয়ে দেন বেঙ্গালুরুর অভিজ্ঞ গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু। অন্যদিকে, বেঙ্গালুরুর প্রথম তিনটি শট গোলের জালে জড়ালেও শেষ দু’টি শট পরপর সেভ করেন বিশাল। যার ফলে ৪-৩-এ জয়ের হাসি মুখে নিয়ে মাঠ ছাড়ে সবুজ-মেরুন তারকারাই এবং যুবভারতীর গ্যালারিতে উল্লাসে ফেটে পড়েন তাদের হাজার হাজার সমর্থক।

Post Views: 70

Continue Reading

Previous: নবান্ন অভিযানে গ্রেফতার ২২০জন, দাবি পুলিশের
Next: মেঘনা মিলের সামনে তৃণমুল – বিজেপি সংঘর্ষ

সম্পর্কিত গল্প

muttaqi.jpg

বৃহস্পতিবার ভারত সফরে আসছেন তালিবানশাসিত আফগানিস্তানের বিদেশমন্ত্রী

Online Desk অক্টোবর 3, 2025
WhatsApp-Image-2025-06-04-at-1.37.20-PM.jpeg

সংসদে বিশেষ অধিবেশন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি ইন্ডিয়া জোটের

Online Desk জুন 4, 2025
vhnjx

শুক্রবার ডিএ মামলার শুনানিতে ২৫ শতাংশ বকেয়া মেটানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

Online Desk মে 16, 2025

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.