স্পোর্টস ডেস্ক : পুলিশ এসসির কাছে ১-০ গোলে হেরে কলকাতা লিগের যাত্রা শুরু করলো সবুজ মেরুন ব্রিগেড। এদিন নৈহাটীতে ভালো খেললেও আসল গোলের মুখটাই খুলতে পারেনি গঙ্গাপাড়ের ক্লাব। ফলস্বরূপ হার। ম্যাচের শুরু থেকে আক্রমণ করে মোহনবাগান। যদিও শুরুটা খারাপ করেনি মোহনবাগান। ম্যাচের ২ মিনিটেই সালাউদ্দিনের ক্রস আটকান পুলিশ গোলরক্ষক সুরজ আলি। ৭ মিনিটে সেই সালাউদ্দিনের ফ্রিকিক ফের আটকে দেন সুরজ।
২০ মিনিটে ফের ফ্রিকিক আদায় করে নেয় মোহনবাগান ফের পুলিশ গোলকিপার আটকে দেন নিশ্চিত গোল। ২৪ মিনিটে সালাউদ্দিন ফের গোল মিস করেন। এরপর ধীরে ধীরে খেলায় ফেরে পুলিশ। ৩০ মিনিটে পুলিশে আর ৩৮ মিনিটে মোহনবাগান গোল মিস করে। আর ৪৬ মিনিটে মোহনবাগানে খেলে যাওয়া প্রাক্তন ফুটবলার শেখ সাহিল ফ্রি কিক থেকে অসাধারণ গোল করেন। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে। সেকেন্ড হাফের শুরুতে গোলের সুযোগ পায় পুলিশ ৪৮ মিনিটে গোল মিস করেন পাসাং দর্জি তামাং। এরপর ৫৬ আর ৭১ মিনিটেও পুলিশ গোল মিস করে। দক্ষতার সঙ্গে সেভ করেন মোহনবাগান গোলকিপার। নাহলে লজ্জা আরও বাড়ত। গতবার এই পুলিশ এসসির কাছে হেরেই কলকাতা লিগ থেকে ছুটি হয় গঙ্গাপাড়ের ক্লাবের। এবারেও সেটা হল। এদিন মোহনবাগান সমর্থকরা ম্যাচ শেষে বিক্ষোভ গালাগালি করেন মাঠে পরিস্থিতি উত্তপ্ত হয়।
