স্পোর্টস ডেস্ক : এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ খেলতে যাওয়া না নিয়ে কম বিতর্ক হয়নি মোহনবাগান দলের। তবে আইএফএ শিল্ড খেললো টিম বাগান। আর প্রথম ম্যাচেই শক্তিশালী গোকুলাম এফসিকে ৫-১ গোলে হারালো তারা। লিস্টন কোলাসো,আব্দুল সামাদদের ছাড়াও জিততে অসুবিধা হল না তাঁদের।এদিন কিশোর ভারতীতে ম্যাচের শুরুতেই ১১ মিনিটের মাথায় আলবের্তো রদ্রিগেজর গোলে এগিয়ে যায় বাগান। ২৭ মিনিটের মাথায় ব্যবধান বাড়ান ম্যাকলারেন। গোকুলাম সুযোগ পেলেও গোল করতে পারেনি।দ্বিতীয়ার্ধের শুরুতে যদিও গোল পায় গোকুলাম। আত্মঘাতী গোল করেন আপুইয়া। তবে ৫১ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন রদ্রিগেজ। ৫৪ মিনিটের মাথায় গোল করেন রবসন। ৭৫ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোল করেন রদ্রিগেজ।জয় পেয়ে উচ্ছসিত টিম মোলিনা।এদিন কিশোরভারতী ভরান মোহনবাগান সমর্থকরা। একইসঙ্গে তারা পোস্টার দেন বেরিয়ে যান মোহনবাগান সুপার জায়ান্ট কর্তৃপক্ষ ক্লাব ছেড়ে।
