স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ব্রেকের সুযোগ কাজে লাগিয়ে দলের ৪ গুরুত্বপূর্ণ ফুটবলার আপুইয়া, ম্যাকলারেন, এরউইন ও মিগুয়লের ফিট।আজকে গোয়ার মাঠে চার্চিল ম্যাচের আগে যা স্বস্তি দিচ্ছে মোহনবাগানকে তবে মিগুয়েল সবে ফিট হয়েছেন, তাই তাঁকে রবিবার চার্চিলের বিরুদ্ধে ম্যাচ খেলতে গোয়ায় নিয়ে যাচ্ছেন না সবুজ মেরুনের হেড স্যার। প্রচারমাধ্যমকে বলেই দেন পানোস, মিগুয়েলকে চার্চিল ম্যাচে খেলানোর ঝুঁকি নিতে চান না। তার পরের ম্যাচ অর্থাৎ ডার্বিতে পরিস্থিতি বুঝে তাঁকে ব্যবহারের কথা ভাববেন। বাগান কোচ মিগুয়েলকে বাদ দিয়ে পুরো শক্তির দল নিয়ে যাচ্ছেন শনিবার, চার্চিল ম্যাচ থেকে আরও ৩ পয়েন্ট ঘরে তোলার লক্ষ্যে। টানা ৫ ম্যাচ জিতলে মোহনবাগান সুপার জায়ান্ট যে শুধু আইএসএল লিগ টেবিলের শীর্ষে থাকবে তাই নয়, ২৯ নভেম্বর ডার্বির আগে আত্মবিশ্বাস অটুট রাখতে পারবে।
শুরুর ম্যাচগুলোয় গোল পাওয়ার সমস্যা ছিল মোহনবাগানের। ওড়িশার বিরুদ্ধে শেষ ম্যাচে অবশ্য গোল এসেছে বেশি। তবে গোল হজমও করতে হয়েছে। চার্চিলের মোকাবিলা করার আগে অতীত ম্যাচগুলো নিয়ে আর ভাবতে চান না কোচ পানোস। তিনি সামনের দিকেই তাকাচ্ছেন। তাঁর ফোকাস এখন শুধুই চার্চিল ম্যাচে। আত্মবিশ্বাসের সুরে পানোস বলেন, ‘ ইন্টারন্যাশানাল ব্রেকের আগে দলে বেশ কিছু চোট সমস্যা ছিল। তার মধ্যে সাহাল ছাড়া সকলেই ফিট। ম্যাকলারেনকে পুরো সময়ের জন্য পাওয়া যাবে। এরউইন পেশির চোট থাকতেও ব্যথার ওষুধ খেয়ে খেলছিল। সেই চোট কাটিয়ে উঠেছে। মাঝমাঠের অন্যতম সেরা খেলোয়াড় আপুইয়া দলে ফিরছে। এতে আক্রমণভাগের ধার ও ভারসাম্য অনেক বেড়ে যাবে।’ পানোসের কথা ও যুবভারতীর ট্রেণিং গ্রাউন্ডে বৃষ্টি মাথায় নিয়ে অনুশীলন করার ধরন দেখে বোঝা গেছে, চার্চিলের বিরুদ্ধে আক্রমণে জোড়া হিসেবে ম্যাকলারেনের সঙ্গে এরউইনকে ব্যবহার করবেন তিনি। সঙ্গে উইংয়ে ড্রাজিচকে শুরুতে রেখে। গোল পেয়ে গেলে বদলি ফুটবলার নামানোর কথা ভাববেন