Skip to content
নভেম্বর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • খেলা
  • এডমুন্ডের চোটও চিন্তায় রাখছে ইস্টবেঙ্গলকে

এডমুন্ডের চোটও চিন্তায় রাখছে ইস্টবেঙ্গলকে

Online Desk নভেম্বর 21, 2026
1.jpeg

স্পোর্টস ডেস্ক: এডমুন্ডের চোটও চিন্তায় রাখছে ইস্টবেঙ্গলকে ————– কলকাতা —–দিল্লির কাছে আটকে যাওয়ার পাশাপাশি ইস্টবেঙ্গলের চিন্তা এডমুন্ড লালরিনডিকার চোট। হাতের কব্জি ভেঙে গিয়েছে ডার্বির নায়কের। অন্তত দশ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এডমুন্ডকে। হাবাস বলেন, ‘এডমুন্ডের চোট গুরুতর। হাতের কব্জির হাড় ভেঙে গিয়েছে। ওর অস্ত্রোপচার করতে হবে। অন্তত ১০ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।’ অর্থাৎ, প্রায় আড়াই মাস মাঠের বাইরে এডমুন্ড। এদিন তাঁর দুর্দান্ত গোলেই সমতা ফেরায় ইস্টবেঙ্গল।চেন্নাই ম্যাচের হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল ইস্টবেঙ্গল। কিন্তু আবারও একই গল্পের পুনরাবৃত্তি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ক্ষোভ উগরে দিলেন আন্তোনিও হাবাস। দাবি, দলের মূল সমস্যা কৌশল নয়, সুযোগ নষ্ট করা। পুরো ম্যাচে দল ১৯টি গোলের সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি। অথচ প্রতিপক্ষ মাত্র আটটি সুযোগ থেকে একটি পেনাল্টি এবং একটি কর্নার কিকের সুবাদে ম্যাচের ফল নিজেদের পক্ষে নিয়ে যায়।হাবাসের অভিযোগ, মরশুমের শুরু থেকেই একই সমস্যায় ভুগছে তাঁর দল। ফুটবলাররা একের পর এক আক্রমণ গড়ে তুললেও, গোল করতে ব্যর্থ হচ্ছে। আর প্রতিপক্ষ অল্প কয়েকটি সুযোগ পেয়েই কাজে লাগাচ্ছে। তবে শুধু নিজেদের ব্যর্থতা নয়, ম্যাচ পরিচালনা নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেন। হাবাসের দাবি, রেফারির সিদ্ধান্ত ভয়াবহ ছিল। একাধিক গুরুত্বপূর্ণ মুহূর্তে তাঁর দল ন্যায্য সুবিধা পায়নি। বিশেষ করে পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। একই ধরনের পরিস্থিতিতে তাঁর দল পেনাল্টি না পেলেও কিছুক্ষণ পর প্রতিপক্ষকে পেনাল্টি দেওয়া হয় বলে অভিযোগ তাঁর।

হাবাস বলেন, ‘ফুটবলাররা পরিকল্পনা অনুযায়ী খেলেছে এবং প্রচুর সুযোগ তৈরি করেছে। কয়েকটা মুহূর্তে মনোযোগ হারানোর খেসারত দিতে হয়েছে। কর্নার থেকে একটা গোল হজম করাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।’

Continue Reading

Previous: দামোদরে স্নান করতে নেমে দুর্ঘটনা, তলিয়ে গেলেন যুবক! চলছে তল্লাশি
Next: পেট্রোল ভরিয়ে ৫০ মিটার যেতেই বন্ধ গাড়ি, ট্যাঙ্ক খুলতেই বেরোল জল! চাঞ্চল্য হাওড়ায়

সম্পর্কিত গল্প

1.jpeg

নিউজিল্যান্ডে রান পেয়ে খুশি রাহুল, রেকর্ড করলেন পন্থ

Online Desk নভেম্বর 21, 2026
1.jpeg

বাগানের অনেক ফুটবলার ফিট হলেও চার্চিল ম্যাচে নামার সম্ভবনা কম

Online Desk নভেম্বর 21, 2026
New-Project-24.webp

পেট্রোল ভরিয়ে ৫০ মিটার যেতেই বন্ধ গাড়ি, ট্যাঙ্ক খুলতেই বেরোল জল! চাঞ্চল্য হাওড়ায়

Online Desk নভেম্বর 21, 2026

You may have missed

1.jpeg

নিউজিল্যান্ডে রান পেয়ে খুশি রাহুল, রেকর্ড করলেন পন্থ

Online Desk নভেম্বর 21, 2026
1.jpeg

বাগানের অনেক ফুটবলার ফিট হলেও চার্চিল ম্যাচে নামার সম্ভবনা কম

Online Desk নভেম্বর 21, 2026
New-Project-24.webp

পেট্রোল ভরিয়ে ৫০ মিটার যেতেই বন্ধ গাড়ি, ট্যাঙ্ক খুলতেই বেরোল জল! চাঞ্চল্য হাওড়ায়

Online Desk নভেম্বর 21, 2026
1.jpeg

এডমুন্ডের চোটও চিন্তায় রাখছে ইস্টবেঙ্গলকে

Online Desk নভেম্বর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.