Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • বেঙ্গালুরু জয় হেসেখেলে,লিগ শিল্ড জয় কি সম্ভব বাগানের

বেঙ্গালুরু জয় হেসেখেলে,লিগ শিল্ড জয় কি সম্ভব বাগানের

Online Desk এপ্রিল 12, 2024
WhatsApp-Image-2024-04-12-at-10.37.37.jpeg

স্পোর্টস ডেস্কঃ এদিনও অসুস্থতার কারণে বাগানের হেড কোচ আন্টেনিও লোপেজ হাবাস থাকতে পারেননি কোচিং করান হাবাসের সহকারী ম্যানুয়েল গোমেজ। এদিন ম্যাচের পরে তিনি বললেন,’বেঙ্গালুরু এফসি আজ প্রথম ২০-২৫ মিনিট ভাল খেলে। ওদের এই ম্যাচ থেকে কিছু হারানোর ছিল না। তাই ওরা চাপমুক্ত হয়ে খেলে। প্রথম গোলটা পেয়ে যাওয়ার পর আমরা ক্রমশ খেলা ধরে নিই। দ্বিতীয়ার্ধে আমাদের প্রতি আক্রমণ, ট্রানজিশন অনেক ভাল হয়েছে। যার ফল আমরা পাই। দলের পারফরম্যান্সে আমরা খুশি। পরিবর্ত খেলোয়াড়রাও আজ যা খেলেছে, তা অনবদ্য। দলের সবাই সোমবার ঘরের মাঠে মুম্বইয়ের বিরুদ্ধে নামার জন্য মুখিয়ে রয়েছে।’এছাড়া তিনি আরও বললেন,’আমাদের হোড কোচ হাবাসকে আমরা খুবই মিস করছি। কলকাতার ফুটবল নিয়ে ওঁর অভিজ্ঞতা, সাফল্য সবই যথেষ্ট উল্লেখযোগ্য। তাই ওঁকে ছাড়া মাঠে নেমে ভাল খেলা আমাদের খেলোয়াড়দের পক্ষে কঠিন কাজ। কিন্তু আগেও বলেছি, আমরা পেশাদার। যাই হোক না কেন, আমাদের এগিয়ে যেতে হবে। উনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন। কাল না হোক পরশু বা তার পরের দিন নিশ্চয়ই উনি দলের অনুশীলনে যোগ দেবেন। হয়তো শেষ ম্যাচে সাইডলাইনে ওঁকে দেখা যাবে। ‘
সোমবারের ম্যাচে হারলে শুধু যে লিগশিল্ড হাতছাড়া হবে, তা-ই নয়, এফসি গোয়া ও মুম্বই তাদের শেষ ম্যাচে জিতলে সেরা দুইয়েও থাকতে পারবে না তারা। কারণ, গোয়ার দলের সঙ্গে দুই মুখোমুখির পরিসংখ্যানে পিছিয়ে রয়েছে সবুজ-মেরুন বাহিনীই।
তাই শেষ ম্যাচে তারা অনেক বেশি চাপে থাকবেন বলে মনে করেন মানুয়েল। হাবাসের সহকারী বলেন, “শেষ ম্যাচে আমরা প্রতিপক্ষের চেয়ে অনেক বেশি চাপে থাকব। কারণ, আমাদের জেতা ছাড়া সামনে আর কোনও রাস্তা নেই। সোমবার আমাদের জিততেই হবে। না জিতলে সেরা দুইয়েও আমাদের জায়গা হবে না। ওদের ক্ষেত্রে ব্যাপারটা উল্টো। ওরা ড্র করলেও লিগশিল্ড পেয়ে যাবে। আমাদের ফিরে গিয়ে ভাল প্রস্তুতি নিতে হবে এবং পরের ম্যাচে সমর্থকদের জন্য আমাদের তিন পয়েন্ট জিততেই হবে”।

Post Views: 84

Continue Reading

Previous: বাসুদেবপুরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু, শোকের ছায়া ফরিদপুর এলাকার
Next: আইএসএলের নকআউটের সূচি ঘোষণা দেখে নিন এক নজরে কাদের সঙ্গে কাদের ম্যাচ

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.