Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মঙ্গলবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় মান্থা, বাতিল একাধিক বিমান ও ট্রেন

মঙ্গলবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় মান্থা, বাতিল একাধিক বিমান ও ট্রেন

Online Desk অক্টোবর 28, 2025
train-1280-tt.jpg

ওঙ্কার ডেস্ক: প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মোন্থা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম এবং কলিঙ্গপত্তনমের মাঝামাঝি অঞ্চলে কোথাও আছড়ে পড়তে পারে। ঘন্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার গতিবেগে ঝড়টি আছড়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে সতর্কতা মূলক পদক্ষেপ হিসেবে উপকূলবর্তী এলাকা থেকে বহু মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বাতিল করা হয়েছে বহু ট্রেন এবং বিমানও।

আবহবিদরা জানাচ্ছেন, মঙ্গলবার সকালেই মোন্থা প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর প্রভাবে ইতিমধ্যে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলে ভারী বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। রেল সূত্রের খবর, যাত্রী সুরক্ষার স্বার্থে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া, রাজামুন্দ্রে, কাকিনাড়া, বিশাখাপত্তনম এবং ভীমবরম দিয়ে চলার সম্ভাবনা ছিল এমন ৬৫টি ট্রেন বাতিল করা হয়েছে। মঙ্গলবার এবং বুধবারের জন্য এই ট্রেন বাতিলের সিদ্ধান্ত বহাল থাকবে। পরিস্থিতির উন্নতি হলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বিশাখাপত্তনম বিমানবন্দরে ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সমস্ত উড়ান মঙ্গলবার বাতিল রাখা হয়েছে।

সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীদের মোতায়েন করা হয়েছে। নামানো হয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীদেরও। অন্য দিকে এই বিপর্যয়ের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে ওড়িশাতেও। সে কারণে সতর্ক সে রাজ্যের সরকার। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চিলকা হ্রদে নৌকা চলাচল বন্ধের কথা ঘোষণা করা হয়েছে। গঞ্জাম জেলায় প্রস্তুত রাখা হয়েছে ১১০টি আশ্রয়কেন্দ্র। ইতিমধ্যে মানুষজনকে সেই আশ্রয়কেন্দ্রে রাখা শুরু হয়েছে।

Post Views: 97

Continue Reading

Previous: টিআরপিতে চমক, প্রথম স্থান পেল জি বাংলার ‘পরিণীতা’, সেরা ১০’এ কোন কোন মেগা?
Next: নিজের হাতে অ্যাসিড ঢেলে নির্যাতনের ছক কষেন তরুণী, দাবি পুলিশের

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.