Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • সুনাম রেখে ধোনিকে এবারে অবসরের পরামর্শ গিলির

সুনাম রেখে ধোনিকে এবারে অবসরের পরামর্শ গিলির

Online Desk মে 1, 2025
S-2 Dhoni

স্পোর্টস ডেস্ক : পাঞ্জাব কিংসের কাছে হেরে আইপিএল থেকে ছিটকে গেছে চেন্নাই সুপার কিংস। ফর্মের ধারেকাছে নেই পাঁচবারের আইপিএল জয়ী অধিনায়ক। কিন্তু তা সত্ত্বেও চেন্নাই সুপার কিংস তাঁর ঊর্ধ্বে ভাবতে পারে না। ঋতুরাজ গায়কোয়াড় চোট পেয়ে ছিটকে যাওয়ায় তাঁকে আবার চেন্নাইয়ের নেতৃত্ব সামলাতে হচ্ছে। ভবিষ্যতের উইকেটকিপার এবং অধিনায়ক নিয়ে কোনও হেলদোল নেই সিএসকে ম্যানেজমেন্টের। এরকম পরিস্থিতি সত্ত্বেও, অ্যাডাম গিলক্রিস্ট মনে করেন, ধোনির আর আইপিএলে খেলা উচিত নয়। কারণ তাঁর প্রমাণ করার কিছু নেই। একটি সর্বভারতীয় ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে এমই দাবি করেন অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা। মিষ্টি ভাষায় তাঁকে সরে যাওয়ার পরামর্শ দেন। গিলক্রিস্ট বলেন, ‘এমএস ধোনির আর কাউকে কিছু প্রমাণ করার নেই। ও নিশ্চয়ই জানে ভবিষ্যতে ওর কী করা উচিত। তবে আমার মনে হয়, পরের বছর ওর আর থাকা উচিত নয়। আমি তোমাকে ভালবাসি এমএস। তুমি চ্যাম্পিয়ন এবং আইকন।’

চলতি আইপিএল শুরু হওয়ার আগে নিজের ভবিষ্যত নিয়ে মুখ খুলেছিলেন ধোনি। জানিয়েছিলেন, তিনি আরও কয়েক বছর আইপিএল উপভোগ করতে চান। ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। ছয় বছর কেটে গিয়েছে। কিন্তু নিজেকে ক্রিকেট থেকে পুরোপুরি সরিয়ে নিতে পারছেন না। তাই আইপিএলের মাধ্যমে বাইশ গজের সঙ্গে জড়িত থাকতে চান। এখনও নিজের ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নেননি। পরের আইপিএলের আগে আরও ১০ মাস হাতে সময় পাবেন।

Post Views: 70

Continue Reading

Previous: সুপারকাপ না তুলতে পারলেও জুনিয়র মোহনবাগানের লড়াই মন কাড়লো সকলের
Next: ঋতুরাজ হোটেল অগ্নিকাণ্ডে কলকাতা পুলিশ গ্রেপ্তার করলো হোটেলের মালিক ও ম্যানেজারকে

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.