Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • সুযোগ পেয়েও কেনো লারার ৪০০ রানের রেকর্ড ভাঙলেন না প্রোটিয়া অধিনায়ক মুলডার!

সুযোগ পেয়েও কেনো লারার ৪০০ রানের রেকর্ড ভাঙলেন না প্রোটিয়া অধিনায়ক মুলডার!

Online Desk জুলাই 7, 2025
GvLudMZX0AAkX5i.jpg

স্পোর্টস ডেস্ক : বড় আত্মত্য়াগ। হাসতে হাসতে ব্রায়ান লারার বিশ্বরেকর্ড ভাঙতে পারতেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৪০০ রান করে ফেলতে পারতেন। কিন্তু বুলাওয়ে টেস্টে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩৬৭ রান করে অপরাজিত থাকা অবস্থায়, লাঞ্চে দলের ইনিংস ডিক্লেয়ার করে দিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক উইয়ান মুলডার। আর মাত্র ৩৩ রান করলেন ৪০০ রানের মাইলস্টোন, আর ৩৪ রান করলেই ব্রায়ান লারার বিশ্বরেকর্ড ভাঙতে পারতেন তিনি। অথচ প্রথম ইনিংসে দ্বিতীয় দিনে লাঞ্চে ৫ উইকেটে ৬২৬ রানে ডিক্লেয়ার দিলেন মুলডার। দক্ষিণ আফ্রিকা মাত্র ১১৪ ওভার ব্যাট করেই ডিক্লেয়ার করল। যেটার তেমন প্রয়োজনই ছিল না বলে অধিকাংশ প্রাক্তন ক্রিকেটারের মত।
মাত্র ১১৪ ওভার ব্যাট করেই ডিক্লেয়ার !

জিম্বাবোয়ের বিরুদ্ধে মাত্র একটা দিন আর একটা সেশনের খেলাই হয়েছিল। সময় অনেকটাই ছিল। কিন্তু এরপরেও বিশ্বরেকর্ড গড়া, ৪০০ রান করার মত ব্যক্তিগত মাইলস্টোনকে গুরুত্ব দিলেন না প্রথমবার দেশকে নেতৃত্ব দেওয়া মুলডার। এত বড় আত্মত্য়াগের নজির বিশ্ব ক্রিকেটে খুব কমই আছে। দলের দ্রুত জয়কেই নিজের ব্যক্তিগত মাইলস্টোনের চেয়ে বেশি গুরুত্ব দিলেন প্রোটিয়া অধিনায়ক। বিশ্বের প্রথম অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টে ৩০০ রান করার মাইলস্টোন গড়লেন মুলডার। সঙ্গে টেস্ট ক্রিকেটে দ্রুততম সাড়ে তিনশো, দেশের টেস্ট ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ রানেরও নজির গড়লেন ২৭ বছরের গাউটেংয়ের ডানহাতি ব্যাটার। নিজের ২১ তম টেস্টে নেমে তাঁর তৃতীয় টেস্ট সেঞ্চুরি, প্রথমবার ডবল ও ট্রিপল সেঞ্চুরি করলেন অলরাউন্ডার মুলডার।মুলডারের অবিশ্বাস্য ডবল সেঞ্চুরির সুবাদে জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৪ উইকেটে ৪৬৫ রান। অতি আক্রমণাত্মক ক্রিকেট খেলে এদিন ওভার প্রতি পাঁচ রানের বেশি নিলেন মুলডাররা। মাত্র ২৪ রানের মধ্যে দলের দুই ওপেনারের উইকেট হারিয়ে বড় চাপে পড়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে প্রথমে ডেভিড বেডিংহ্যামকে নিয়ে তৃতীয় উইকেটে ১৮৪ রান ও তারপর লুহান-দ্রে প্রিটোরিয়াসকে নিয়ে ২১৭ রানের পার্টনারশিপ করেন মুলডার। বেডিংহ্যাম ব্যক্তিগত ৮২ ও প্রিটোরিয়াস ৭৮ রানে আউট হন। দিনের শেষে অধিনায়কের সঙ্গে ক্রিজে আছেন ডেওয়াল্ড ব্রেভিস (১৫ অপরাজিত)।লারার ৩৭৫ রানের রেকর্ড ২০০৩ সালে এই জিম্বাবোয়ের বিরুদ্ধেই ভাঙেন অস্ট্রেলিয়ার ম্যাথু হেডেন করেন ৩৮০পরে লারা ইংল্যান্ডের বিরুদ্ধেই হেডেনের রেকর্ড ভেঙে ৪০০ রান করেন।

Post Views: 239

Continue Reading

Previous: বন্যা বিধ্বস্ত টেক্সাসের মর্মান্তিক ছবি ! গাছের উপর মৃতদেহ, ডাঙায় জমেছে পচা মাছ
Next: আসন্ন নিয়োগ প্রক্রিয়ায় ‘দাগি অযোগ্য’ শিক্ষকরা আর আবেদন করতে পারবে না, জানিয়ে দিল হাইকোর্ট

সম্পর্কিত গল্প

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
2অ্যালেক্স-সাজি.jpg

তিন বছরের চুক্তিতে সবুজ মেরুনে অ্যালেক্স সাজি

Online Desk জুলাই 19, 2026
1-দেজান-দ্রাজিচ.jpg

বুধবারই শহরে পা রখছেন ড্রাজিচ. অ্যালেক্স আসছেন আজ রবিবার

Online Desk জুলাই 19, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.