ওঙ্কার ডেস্ক : অপহরণকারীকে গুলি করে মারার পর অবশেষে রুদ্ধশ্বাস অপুহরণ কাণ্ডের পরিসমাপ্তি ঘটলো। অপহরণকারীর নাম রোহিত আর্য। এই নিয়ে প্রায় দিনভর রুদ্ধশ্বাস পরিস্থিতি চললো মুম্বইয়ের পোওয়াই পাড়ায়। যেখানে ১৭ জন শিশুকে অপহরণ করার পর অবশেষে তাদের উদ্ধার করলো পুলিশ। এই রুদ্ধশ্বাস ঘটনাটি শুরুর আগে অপহরণকারী একটি ভিডিও প্রকাশ করে। তাতে সে বলে, “আমি রোহিত আর্য। আত্মহত্যা করে মারা যাওয়ার পরিবর্তে, আমি একটি পরিকল্পনা করেছি এবং এখানে কিছু শিশুকে জিম্মি করে রেখেছি। আমার খুব বেশি দাবি নেই; আমার খুব সহজ দাবি আছে, নৈতিক দাবি এবং কয়েকটি প্রশ্ন। আমি কিছু লোকের সঙ্গে কথা বলতে চাই, তাদের প্রশ্ন করতে চাই এবং যদি তাদের উত্তরের পাল্টা প্রশ্ন থাকে, আমি তাদের তাও জিজ্ঞাসা করতে চাই। কিন্তু আমি এই উত্তরগুলি চাই। আমি আর কিছু চাই না। আমি সন্ত্রতাবাদী নই, আমি অনেক টাকাও দাবি করি না এবং আমি অবশ্যই অনৈতিক কিছু চাই না।”
কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছুলে ওই অপহরণকারীর সঙ্গে গুলি বিনিময় চলে। যাতে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে সে মারা যায়। পুলিশ জানিয়েছে, “ভিডিওটি প্রচারিত হওয়ার পর তারা দ্রুত পদক্ষেপ করে। কিছুক্ষণ পরেই শিশুদের নিরাপদে নিয়ে আসা হয়।”
পুলিশ সূত্রে জানা গেছে, শিশুরা একটি চলচ্চিত্রের অডিশনের জন্য পোওয়াইয়ের একটি ভবনের স্টুডিওতে এসেছিল। পুলিশ ঘটনাস্থল থেকে একটি এয়ারগান এবং কিছু রাসায়নিক পদার্থও উদ্ধার করেছে। দুপুর পৌনে ২টো নাগাদ পুলিশ এই ঘটনার খবর পায়। তাৎক্ষণাৎ পুলেশের একটি দল ঘটনাস্থল ঘিরে ধরে। তারা প্রথমে অপহরণকারীর সঙ্গে কথা বলা শুরু করে। কিন্তু শিশুদের ছেড়ে দিতে অস্বীকার করায় পুলিশ তখন অ্যাকশানে নামে। পুলিশ ওই বিল্ডিয়ের বাথরুমে দিয়ে ভবনের উপর তলায় ঢুকে শিশুদের উদ্ধার করে। কি কারণে এই অপহরণ কাণদ তা এখনও স্পষ্ট নয়। পুরো বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।
