Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আর হাতে মাত্র ২দিন, জন্মদিনে মন্নতে বলিউড বাদশা কি দেখা দেবেন ভক্তদের?

আর হাতে মাত্র ২দিন, জন্মদিনে মন্নতে বলিউড বাদশা কি দেখা দেবেন ভক্তদের?

Online Desk অক্টোবর 30, 2025
Untitled.png

ওঙ্কার ডেস্ক: ২ নভেম্বর শাহরুখ খানের ৬০তম জন্মদিন। প্রতি বছর এই দিনে বান্দ্রার সমুদ্রমুখী সাদা বাংলোর সামনে জনসমাগমের ভিড় দেখা যায়। কিন্তু খবর, এ বছর ‘মন্নত’-এ থাকছেন না শাহরুখ। শোনা যাচ্ছে, সপরিবার নাকি আলিবাগে জন্মদিন পালন করবেন বলি অভিনেতা। এই খবর যখন ছড়িয়ে পড়েছে চারিদিকে, ঠিক এই আবহেই শাহরুখ তাঁর ভক্তদের দিলেন সুখবর। এই বছরেও জন্মদিনে ‘মন্নত’-এ দেখা যাবে তাঁকে।
প্রসঙ্গত, এই দিন ‘মন্নত’-এর বাইরে এসে দাঁড়িয়ে থাকেন তাঁর অনুরাগীরা, ‘বাদশা’কে এক ঝলক দেখার জন্য অপেক্ষা করেন ভক্তরা। কয়েক মিনিটের দর্শনে তিনি কখনও হাত নাড়েন, কখনও ভক্তদের উদ্দেশ্যে ছুড়ে দেন চুমু, কখনও আবার দুই হাত ছড়িয়ে তাঁর পরিচিত পোজে দেখা যায় তাঁকে। তাতেই উল্লাসে ফেটে পড়েন অনুরাগীমহল। কিন্তু এ বছর ‘মন্নত’-এ পুনর্নির্মাণ ও সংরক্ষণের কাজ চলছে। যে কারণে অভিনেতা গোটা পরিবার সমেত এখন ভাড়ার ফ্ল্যাটে থাকছেন। স্বাভাবিক ভাবেই অনুরাগীদের মনে প্রশ্ন, এ বছর কি দর্শন দেবেন না তারকা? এবার ‘এক্স’- হ্যান্ডেলে এক অনুরাগী সরাসরি সেই প্রশ্ন করে বসেন শাহরুখকেই। তিনি জিজ্ঞেস করেন, ‘‘স্যর, এ বছর ‘মন্নত’-এ অনুরাগীদের দেখা দিতে আসবেন?’’ উত্তরে শাহরুখ বলেন, ‘‘হ্যাঁ, আসব তো। শুধু এ বার আমাকে শক্ত টুপি পরতে হবে।’’ শাহরুখের রসবোধ মারাত্মক। তাঁর বাড়িতে যে কাজ চলছে, ইঙ্গিতে সেই প্রসঙ্গ টেনেই এমন মজার ছলে উত্তর দিতে দেখা গেল অনুরাগীকে।

শাহরুখ সব সময়ই জানিয়েছেন, তাঁর জন্মদিন আর তাঁর একার নেই। এটা অন্যদের জন্য উৎসব। যদিও অভিনেতা সব সময় এমনই একটা জীবন চেয়েছিলেন বলেও জানান। ফলে তাঁকে ঘিরে এই উদ্দীপনা বেশ উপভোগ করেন।

Post Views: 166

Continue Reading

Previous: ‘মেয়েরা মদ খেয়ে সমাজকে উচ্ছন্নে পাঠাচ্ছে’, পুলিশকর্তার মন্তব্যে বিতর্ক
Next: মুম্বইয়ে রুদ্ধশ্বাস অপহরণ কাণ্ড ! উদ্ধার ১৭ জন শিশু, অপহরণকারীকে গুলি করে মারল পুলিশ

সম্পর্কিত গল্প

sonam-wang.jpg

মোদী সরকারের সঙ্গে ডিল করে অনশন ভেঙেছেন? যা বললেন সোনম

Online Desk জুলাই 25, 2026
modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026

You may have missed

sonam-wang.jpg

মোদী সরকারের সঙ্গে ডিল করে অনশন ভেঙেছেন? যা বললেন সোনম

Online Desk জুলাই 25, 2026
gfrg.png

রাজ্যের আকাশে মেঘের ঘনঘটা, উভয় বঙ্গেই জারি হলুদ সতর্কতা

Online Desk জুলাই 25, 2026
modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.