Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ‘মেয়েরা মদ খেয়ে সমাজকে উচ্ছন্নে পাঠাচ্ছে’, পুলিশকর্তার মন্তব্যে বিতর্ক

‘মেয়েরা মদ খেয়ে সমাজকে উচ্ছন্নে পাঠাচ্ছে’, পুলিশকর্তার মন্তব্যে বিতর্ক

Online Desk অক্টোবর 30, 2025
laltu-haldar.jpg

ওঙ্কার ডেস্ক: ‘মহিলারা মদ খেয়ে সমাজকে উচ্ছন্নে পাঠাচ্ছে’, এমনই বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে এক পুলিশকর্তা। গত সপ্তাহে নদীয়ার শান্তিপুরে জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি বৈঠকে তিনি এ কথা বলেন বলে সূত্রের দাবি। ইতিমধ্যে তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে চর্চা।

সূত্রের খবর, বিতর্কিত মন্তব্য করা ওই পুলিশকর্তার নাম লাল্টু হালদার। তিনি নদিয়ার রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত সুপার পদে দায়িত্বে রয়েছেন। ইতিমধ্যে তাঁর বক্তব্যের একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও তার সত্যতা যাচাই করেনি ওঙ্কার বাংলা। সেখানে লাল্টুকে বলতে শোনা যায়, ‘আমার বলতে লজ্জা করছে। আপনাদের শোভাযাত্রায় রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তরুণীরা মদ খেয়েছেন। এটা যদি শোভাযাত্রার শোভা হয়, আমি এই শোভাযাত্রার নিন্দা করি। বাড়ির মেয়েরা যদি এ রকম হয়ে যান, তবে সমাজ উচ্ছন্নে চলে যায়। মহিলাদের বাগে আনা যাচ্ছে না।’

পুজো উদ্যোক্তাদের সামনে লাল্টু বলেন, ‘মহিলারা যে ভাবে অত্যাচার করছেন, অন্যায় ভাবে প্রশাসনের সঙ্গে অসহযোগিতা করছেন, আপনারা এটা খেয়াল রাখুন। আপনারা ভাববেন না যে, পুলিশের সঙ্গে হচ্ছে, আমাদের কী! এটা ঘরে ফিরবে। ফিরছেও। উৎসব এক দিনের। তার পর ঘরে ফিরে দাম্পত্যকলহ। এ সব কিন্তু একদিনে আসেনি। প্রশ্রয় পেয়ে এই সব হচ্ছে।’ পুলিশকর্তার এই মন্তব্য প্রকাশ্যে আসতে বিতর্ক তৈরি হয়েছে। সমালোচকরা বলছেন, নীতি পুলিশের ভূমিকায় অবতীর্ণ হয়েছে খোদ পুলিশ। এক তরুণী বলেন, নারী নিরাপত্তার দিকে পুলিশের বেশি নজর দেওয়া উচিৎ, কে কী খাবেন সে দিকে নয়।

Post Views: 100

Continue Reading

Previous: ১.২ কোটি টাকার ডিজিটাল জালিয়াতি ! প্রতারিত হয়ে অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারীর মৃত্যু পুনেতে
Next: আর হাতে মাত্র ২দিন, জন্মদিনে মন্নতে বলিউড বাদশা কি দেখা দেবেন ভক্তদের?

সম্পর্কিত গল্প

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
mamata-kalighha.jpg

সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপিকে চেপে ধরতে কৌশলী মমতা, সিজেপির সমর্থনে সোমে দিল্লি যাচ্ছেন তৃণমূল নেত্রী

Online Desk জুলাই 24, 2026

You may have missed

gfrg.png

রাজ্যের আকাশে মেঘের ঘনঘটা, উভয় বঙ্গেই জারি হলুদ সতর্কতা

Online Desk জুলাই 25, 2026
modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.