Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ২০০৬-র মুম্বইয়ে লোকাল ট্রেনে বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস পেলেন ১২ জন

২০০৬-র মুম্বইয়ে লোকাল ট্রেনে বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস পেলেন ১২ জন

Online Desk জুলাই 22, 2025
mumbai-f.jpg

ওঙ্কার ডেস্ক: প্রমাণের অভাবে ২০০৬ সালের মুম্বইয়ের লোকাল ট্রেনে বিস্ফোরণের ঘটনায় বেকসুর খালাস পেলেন ১২ জন। সোমবার বম্বে হাইকোর্টের এই রায় প্রকাশ্যে আসার পর সরকারের উপর ক্ষোভে ফেটে পড়েছেন নিহতের পরিবাররা। ১৯ বছর আগেই ওই বিস্ফোরণের ঘটনায় ১৮৯ জন নিহত হন এবং ৮২৭ জনের বেশি যাত্রী আহত হয়েছিলেন। ভারতের অন্যতম সুপরিকল্পিত ও ভয়াবহ সন্ত্রাসী হামলা হিসেবে এই ঘটনাকে বিবেচনা করা হয়।

মুম্বইয়ে ট্রেনে বিস্ফোরণের ফলে নিহত এক জনের পরিবারের সদস্য রমেশ নায়েক আদালতের এই সিদ্ধান্তকে প্রহসন বলে উল্লেখ করেন। সরকারের উদ্দেশে তিনি প্রশ্ন করেন ১৯ বছর গেল কেন? উল্লেখ্য, সোমবার বম্বে হাইকোর্ট বিস্ফোরনের ঘটনায় অভিযুক্ত ১২ জনকে বেকসুর খালাস দেয়। বিচারপতি রংনাথ পি ডেসাই ও নরেন্দ্র জে এস রসাল-এর ডিভিশন বেঞ্চের তরফে জানানো হয়, সরকার পক্ষ আদালতে যেসব প্রমাণ হাজির করেছে তা অভিযুক্তদের দোষী সাব্যস্ত করার জন্য উপযুক্ত নয়। আর সে কারণেই ১২ জনকে মুক্তির নির্দেশ দেয় আদালত।

আদালতের এই রায়ের পর বিস্ফোরণে নিহত এক ব্যক্তির পরিবারের সদস্য রমেশ নায়েক বলেন, ‘সরকারের কাছে জানতে চাই ১৯ বছর কেটে গেল কেন এই সিদ্ধান্তে আসতে? তাঁর প্রশ্ন এঁরা যদি বিস্ফোরণ না ঘটায় তাহলে এই ষড়যন্ত্র কারা করল?’ প্রসঙ্গত, ২০০৬ সালের ১১ জুলাই সন্ধ্যায় সেই বিস্ফোরণের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মাত্র ১১ মিনিটের ব্যবধানে মুম্বইয়ের বেশ কয়েকটি লোকাল ট্রেনে সাতটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণ গুলো ঘটে মাটুঙ্গা রোড, মাহিম জংশন, বান্দ্রা, খার, জোগেশ্বরী, ভায়ান্দার এবং বোরিভালি স্টেশনের কাছে।

Post Views: 240

Continue Reading

Previous: সীমান্ত রণসাজে নয়া সম্ভার ! ভারতী সেনাবাহিনীতে মরুভূমির ছদ্মবেশে ৩ মার্কিন অ্যাপাচি চপার
Next: তিরুপতির মন্দিরে পুজোয় দেশি গরুর দুধ ব্যবহার নিয়ে মামলায় কী বলল সুপ্রিম কোর্ট?

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.