Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • তিরুপতির মন্দিরে পুজোয় দেশি গরুর দুধ ব্যবহার নিয়ে মামলায় কী বলল সুপ্রিম কোর্ট?

তিরুপতির মন্দিরে পুজোয় দেশি গরুর দুধ ব্যবহার নিয়ে মামলায় কী বলল সুপ্রিম কোর্ট?

Online Desk জুলাই 22, 2025
cow.jpg

ওঙ্কার ডেস্ক: তিরুপতির ভগবান ভেঙ্কটেশ বা বালাজির পুজোয় শুধুমাত্র দেশি গরুর দুধ ব্যবহার করার আবেদন জানিয়ে মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই মামলায় সর্বোচ্চ আদালত স্পষ্ট জানিয়ে দিল, এমন বিষয়ের চেয়ে সমাজে আরও গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আদালত জানায়, জীবিত প্রাণীদের সেবা হচ্ছে ভগবানের প্রতি প্রকৃত ভালবাসা।

বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি এন কোটীশ্বর সিং-এর ডিভিশন বেঞ্চ মামলাটির শুনানি হয়। সেই সময় বিচারপতি বলেন, ‘এই ধরনের ইস্যুর চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সমাজে। ঈশ্বরের প্রতি প্রকৃত ভালবাসা জীবজন্তুর সেবায় নিহিত।’ আদালতে ‘যুগ তুলসী ফাউন্ডেশন’ নামক এক স্বেচ্ছাসেবী সংস্থা আর্জি জানিয়েছিল, তিরুমালা তিরুপতি দেবস্থানম-এ ভগবান ভেঙ্কটেশের পুজো এবং ভোগ প্রসাদ তৈরির ক্ষেত্রে কেবলমাত্র দেশি গরুর দুধ ব্যবহার করা হোক। হিন্দু ধর্মগ্রন্থ ‘আগমশাস্ত্র’ অনুযায়ী উপাসনা করা উচিত বলে মামলাকারীর আইনজীবী আদালতে আবেদন করেন। প্রসঙ্গত, দেশি গরুর দুধ ব্যবহারের কথা মাথায় রেখে এর আগে একটি প্রস্তাব গ্রহণ করা হয়েছিল। সেই প্রস্তাব বাস্তবায়নের জন্যই আদালতের নির্দেশ চেয়েছিলেন মামলাকারী।

দেশের শীর্ষ আদালত স্পষ্ট জানায়, ধর্মীয় আচারের এমন ছোটখাটো বিষয় নিয়ে আদালত মাথা ঘামাবে না। বিচারপতি মনে করিয়ে দেন, সমাজে এ ছাড়াও বহু গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে। যেগুলোর প্রতি খেয়াল রাখা উচিৎ।

Post Views: 202

Continue Reading

Previous: ২০০৬-র মুম্বইয়ে লোকাল ট্রেনে বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস পেলেন ১২ জন
Next: উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের আকস্মিক পদত্যাগ ! এর পিছনে আসল কারণ কি ?

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.