Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বাংলাদেশী অনুপ্রবেশকারীদের আধারকার্ড তৈরির পর্দাফাঁস, চক্রের পাণ্ডা গ্রেফতার মুর্শিদাবাদে

বাংলাদেশী অনুপ্রবেশকারীদের আধারকার্ড তৈরির পর্দাফাঁস, চক্রের পাণ্ডা গ্রেফতার মুর্শিদাবাদে

Online Desk মে 14, 2025
retetw.jpg

তাপস ঘোষ, মুর্শিদাবাদ : ফের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী থানার পুলিশ অভিযান চালিয়ে জাল আধার কার্ড তৈরি চক্রের তিন পান্ডাকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম আবু সুফিয়ান, রফিকুল ইসলাম ও জামালুদ্দিন শেখ। তিনজনের বাড়িই রানিনগর থানা এলাকায়। ঘটনাস্থল থেকে দুটি প্রিন্টার মেশিন, একটি ল্যাপটপ, একটি ফিংগার প্রিন্ট মেশিন, একটি ক্যামেরা সহ প্রচুর জাল আধার কার্ড উদ্ধার করেছে।
ডোমকল মহকুমা পুলিশ আধিকারিক শুভম বাজাজ জানান, জাল আধার কার্ড তৈরি করে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সচিত্র পরিচয় পত্র তৈরি করত এই চক্র। ধৃতদের আজ আদালতে হাজির করে পাঁচদিনের পুলিশ হফাজতে নেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। পরে তাদের জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার করা হয়। পুলিশের তরফ থেকে একটি মামলা রুজু করা হয়েছে।
অন্যদিকে মঙ্গলবার গভীর রাতে শেখপাড়া বাজারে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম শাহ আলম শেখ। বাড়ি রানিনগর থানার রাজাপুর। ধৃতের কাছ থেকে একটি ৭ এমএম পিস্তল ও দু’রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের দাবি ধৃত শাহ আলম শেখ অস্ত্র কারবারের সঙ্গে জড়িত। অস্ত্র হাতবদলের জন্যই ঘোরাঘুরি করছিল।

Post Views: 144

Continue Reading

Previous: বিএনপির ছাত্রনেতাকে এলোপাথাড়ি কুপিয়ে খুন
Next: কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জন্য মধ্যপ্রদেশের মন্ত্রীর বিরুদ্ধে মামলার নির্দেশ হাইকোর্টের

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.