Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ভরা শ্রাবণে বৃষ্টি নেই মুর্শিদাবাদে, সমস্যায় পাটচাষীরা

ভরা শ্রাবণে বৃষ্টি নেই মুর্শিদাবাদে, সমস্যায় পাটচাষীরা

Online Desk জুলাই 22, 2023
22.png

জয়া মির্জা, ওঙ্কার বাংলাঃ বঙ্গে বর্ষা ঢুকেছে প্রায় একমাস আগে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হলেও বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে দক্ষিণবঙ্গে। মুর্শিদাবাদ জেলায় মাঝেমধ্যে বৃষ্টিপাত হলেও বৃষ্টির ঘাটতি রয়েছে. সমস্যায় পাটচাষীরা।
মুর্শিদাবাদ জেলায় নেই পর্যাপ্ত পরিমাণের বৃষ্টি। ফলে ক্ষেতে ই শুকিয়ে যাচ্ছে পাটগাছ। সমস্যায় পড়ছেন কৃষকেরা। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার খিদিরপুর নতুনপাড়া, বারুইপাড়া, মাঠপাড়া, সদানন্দপুর সহ বিভিন্ন গ্রামের মাঠগুলিতে একই চিত্র। পর্যাপ্ত পরিমাণের বৃষ্টি না হওয়ায় কৃষকেরা পড়ে গিয়েছেন মহা বিপদে। খেতে শুকিয়ে যাচ্ছে অধিকাংশ ফসল। খিদিরপুর নতুনপাড়া গ্রামের সুফিয়ান হক নামের এক কৃষক বলেন, খাল বিল নয়ানজুলিতে নেই জল , অন্যদিকে পাট কাটাও হয়ে গিয়েছে, কোথায় কিভাবে জাক দিব বুঝে উঠতে পারছিনা, অন্যদিকে বিভিন্ন চাষী আবার জলাশয় কেটে পাট জাক দিতে সেখানে জল ভরছে। ফলে ব্যাপক সমস্যায় পড়েছেন মুর্শিদাবাদ জেলার অধিকাংশ পাট চাষীরা।
বঙ্গে বর্ষা ঢুকেছে প্রায় একমাস আগে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হলেও বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে দক্ষিণবঙ্গে। মুর্শিদাবাদ জেলায় মাঝেমধ্যে বৃষ্টিপাত হলেও বৃষ্টির ঘাটতি রয়েছে। বৃষ্টিপাতের ঘাটতির কারণে ব্যাহত হচ্ছে আমন ধানের চাষ, অন্যদিকে পাট জাক দিতে গিয়ে সমস্যায় পড়েছেন কৃষকেরা। তাছাড়াও ক্ষেতের ফসল বাঁচাতে ভরা বর্ষার মৌসুমেও জল দিতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে কৃষকের। ক্ষেতের পাট কেটে সেই ক্ষেতে আমন ধান চাষ করা হয়। অন্যদিকে বৃষ্টিপাতের ঘাটতির কারণে শুকিয়ে রয়েছে অধিকাংশ জলাশয়।

Post Views: 80

Continue Reading

Previous: প্রধানমন্ত্রী কি নিরুদ্দেশ ? মণিপুর নিয়ে মোদিকে ঠেস শশীর
Next: জল্পেশ বাবার মাথায় জল ঢালুন চ্যালেনে

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.