Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নবান্নমুখী শুভেন্দু, মেয়ো রোডে মিছিল আটকে দিল পুলিশ

নবান্নমুখী শুভেন্দু, মেয়ো রোডে মিছিল আটকে দিল পুলিশ

Online Desk আগস্ট 9, 2025
suvendu-nabanna.jpg

ওঙ্কার ডেস্ক: আরজি কর কাণ্ডের বর্ষপূর্তিতে বিচার চেয়ে নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন এবং নাগরিক সংগঠন। শনিবার সেই অভিযানে সামিল হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। এদিন নবান্নমুখী শুভেন্দুদের সেই মিছিল আটকে দিল পুলিশ। মিছিল থেকে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান তোলা হয়। মিছিলে অংশগ্রহণকারীদের অনেকের হাতে ছিল জাতীয় পতাকা।

উল্লেখ্য, অভয়ার বিচারের দাবিতে শনিবার যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে তা রুখতে আঁটোসাঁটো ব্যবস্থা করেছে পুলিশ। ব্যারিকেড তৈরি করতে লোহার বিম এবং মোটা লোহার রড ব্যবহার করা হয়েছে। যা কার্যত নবান্নকে ‘দুর্গে’ পরিণত করেছে। এমন নিশ্ছিদ্র ব্যবস্থা এর আগে দেখা যায়নি বলে মত পর্যবেক্ষকদের। পুলিশের এমন পদক্ষেপের উদ্দেশ্য, যাতে বিক্ষোভকারীরা সেগুলি ভাঙতে বা বাঁকাতে না পারে। নবান্নকে ঘিরে এমন নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগে কখনও দেখা যায়নি। এদিন পুলিশ হাওড়া ময়দান, ফোরশোর রোড, সাঁতরাগাছি এবং চাঁদনীঘাটে একাধিক লোহার ব্যারিকেড বসিয়েছে।

এদিন নিরাপত্তার স্বার্থে সকাল থেকে পুলিশ ড্রোন ব্যবহার করে নজরদারি চালাচ্ছে। ভিড়ের গতিবিধি এবং কোনও অপ্রত্যাশিত ঘটনা যাতে দ্রুত শনাক্ত করা যায় সেই লক্ষ্যে এই নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে জলকামান ও টিয়ার গ্যাস। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেগুলি ব্যবহার করা হতে পারে। বিদ্যাসাগর সেতু থেকে হাওড়া সেতু পর্যন্ত বিভিন্ন জায়গায় পুলিশের কড়া পাহারা রয়েছে। রাণী রাসমণী অ্যাভিনিউ, খিদিরপুর রোড, তারাতলা রোড এবং অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তায়ও নজরদারি চালানো হচ্ছে। মহিলা বিক্ষোভকারীদের সামলাতে মহিলা পুলিশ ও মোতায়েন করা হয়েছে।

Post Views: 142

Continue Reading

Previous: সুপ্রিম কোর্টে খারিজ রাজ্য সরকারের আবেদন, টাটা মোটরস মামলার শুনানি কলকাতা হাইকোর্টে
Next: নবান্ন অভিযানে জখম অভয়ার মা ! কপালে চোট, ভেঙেছে শাঁখা, বিজেপির অভিযোগ, ‘মেয়েকে মেরেছে, এবার মাকে মারার চেষ্টা’

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.