Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নবান্ন অভিযানে জখম অভয়ার মা ! কপালে চোট, ভেঙেছে শাঁখা, বিজেপির অভিযোগ, ‘মেয়েকে মেরেছে, এবার মাকে মারার চেষ্টা’

নবান্ন অভিযানে জখম অভয়ার মা ! কপালে চোট, ভেঙেছে শাঁখা, বিজেপির অভিযোগ, ‘মেয়েকে মেরেছে, এবার মাকে মারার চেষ্টা’

Online Desk আগস্ট 9, 2025
suvendu-d.jpg

নিজস্ব সংবাদদাতা : নবান্ন অভিযানে মিছিলে পুলিশের লাঠির আঘাতে জখম হলেন অভয়ার মা। তাঁর অভিযোগ, রাস্তায় তাঁদের গাড়ি বারবার আটকানো হয়েছে। পুলিশের সঙ্গে লুকোচুরি করতে করতে ধর্মতলায় পৌঁছোলে পুলিশ লাঠি চালায়। বিজেপির অভিযোগ, মেয়েকে মারা হয়েছে, এবার তাঁর মাকে মারার চেষ্টা করা হচ্ছে।

আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে ধর্মতলা ও মেয়ো রোডে পুলিশের লাঠিচার্জ কারে। এরফলে গোটা এলাকা জুড়ে উত্তেজনা চরমে ওঠে। পার্ক স্ট্রিট থেকে নবান্ন অভিযানে যোগ দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশের লাঠিচার্জের পর তিনি রেস কোর্সের ধারে অবস্থান বিক্ষোভে বসে পড়েন, সঙ্গে ছিলে অগ্নিমিত্রা পাল ও অন্যান্য বিজেপি নেতারা।

শনিবার নির্যাতিতার মা-বাবার নবান্ন অভিযানের ডাকে সাড়া দিয়ে এই আন্দোলন কর্মসূচিতে যোগ দেয় বিজেপি। ধর্মতলা থেকে যে মিছিলটি নবান্নের উদ্দেশে রওনা দেয় তাতে যোগ দেন নির্যাতিতার মা-বাবা। বেলা ১২টা নাগাদ মিছিল পার্কস্ট্রিট হয়ে নবান্নের উদ্দেশে রওনা দেয়। মিছিল পার্ক স্ট্রিট মোড়ে আসতেই পুলিশ বাধা দেয়। এরপর আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। তাতেই নির্যাতিতার মা আঘাত পান বলে দাবি। অভিযোগ, ধস্তাধস্তির সময় মহিলা পুলিশকর্মীদের লাঠির আঘাতে নির্যাতিতার মায়ের কপালে চোট লাগে। কপাল ফুলে যায়, হাতের শাঁখা ভাঙে। তবে পুলিশি বাধার মুখে পড়লেও নবান্ন যাওয়ার বিষয়ে তাঁরা অনড়। পার্কস্ট্রিট মোড়ে ধস্তাধস্তির ঘটনার পর তিরিশ চল্লিশ জন সহযাত্রী নিয়ে নির্ধারিত পথ ধরেই হাঁটতে থাকেন নির্যাতিতার মা-বাবা। সেই মিছিলে হাঁটেন বিজেপি নেতা কৌস্তুভ বাগচী এবং প্রীতম দত্ত। তাঁরা রেসকোর্সের পাশ দিয়ে দ্বিতীয় হুগলি সেতুর র‌্যাম্পের দিকে এগোতে থাকেন।

এদিনই নির্যাতিতার বাবা-মার ডাকা মিছিলকে সমর্থন করে পথে নেমছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির রাজ্য নেতৃত্বও মিছিলে হাঁটছেন দলীয় পতাকা ছাড়া। যদিও পুলিশের তরফে শুভেন্দু অধিকারীকে পার্কস্ট্রিটে আটকে দেওয়া হয়েছে। এর পর পথে বসে পড়েন তিনি। রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধী দলনেতা। উল্লেখ্য, শুক্রবার কলকাতা এবং রাজ্য পুলিশের তরফে জানানো হয়, নবান্ন এবং ওই প্রশাসনিক ভবন সংলগ্ন এলাকায় জমায়েত করা যাবে না। শুধু তাই নয় মুখ্যমন্ত্রীর বাসভবন কালীঘাটেও বিক্ষোভ-মিছিল করা যাবে না। পুলিশের দাবি, নবান্ন অভিযানের জন্য আগেভাগে কোনও অনুমতি নেওয়া হয়নি। নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রতিবাদ কর্মসূচি পালিত হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

প্রসঙ্গত, গত বছর ৯ আগস্ট আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। সেই ঘটনায় তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এই ঘটনায় এখনও পর্যন্ত সঞ্জয় রাই নামের এক সিভিক ভলান্টিয়ারকে আদালত দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছে। কিন্তু নারকীয় এই ঘটনায় আরও অনেকে জড়িত বলে নির্যাতিতার পরিবারের দাবি।

Post Views: 147

Continue Reading

Previous: নবান্নমুখী শুভেন্দু, মেয়ো রোডে মিছিল আটকে দিল পুলিশ
Next: আরজি কর কাণ্ডে এক বছর; ন্যায়বিচারের দাবিতে ফের উত্তাল কলকাতা

সম্পর্কিত গল্প

dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026
suvendu-g.jpg

বিধানসভায় সেবাশ্রয় নিয়ে দুর্নীতির খতিয়ান শোনালেন শুভেন্দু, অভিষেককে ‘চিটিংবাজ’ বলে আক্রমণ

Online Desk জুলাই 25, 2026

You may have missed

rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.