Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ছয় মাসের সন্তানকে শ্বাসরোধ করে মেরে সেপ্টিক ট্যাঙ্কে ফেলল মা নিজেই

ছয় মাসের সন্তানকে শ্বাসরোধ করে মেরে সেপ্টিক ট্যাঙ্কে ফেলল মা নিজেই

Online Desk জুন 28, 2025
baby.png

ওঙ্কার ডেস্ক: নিজের ছয় মাসের সন্তানকে শ্বাসরোধ করে খুন করে পাশের বাড়ির নির্মীয়মান সেপ্টিক ট্যঙ্কে ফেলে দেওয়ার অভিযোগ উঠলো মায়ের বিরুদ্ধে। নদিয়া জেলার কল্যাণী থানার সগুনা অঞ্চলের তেলিগাছায় এহেন মর্মান্তিক ঘটনায় এলাকা জুড়ে শোক ও ক্ষোভের ছায়া ।
স্থানীয় সুত্রে খবর, তেলিগাছা এলেকার বাসিন্দা রুপা ঘোষ শুক্রবার রাত্রিবেলায় এলাকা বাসিদের জানান তাঁর সন্তান নাকি চুরি হয়ে গেছে। ঘটনা শুনেই এলাকাবাসি তৎপরতার সাথে ঐ ছয় মাসের বাচ্ছাটিকে খুঁজতে শুরু করে। বহুখন খুঁজেও শিশুর কোনোরকম খোঁজ না মেলায় পুলিশের দারস্থ হন পরিবার সহ এলাকা বাসি। ঘটনাস্থলে কল্যানী থানার পুলিশ এসে জিজ্ঞাসাবাদ শুরু করে পরিবার ও এলাকাবাসি দের। সে মত ঐ বাচ্ছার মা রুপা ঘোষকেও প্রশ্ন করে পুলিশ। তখনই তাঁর দেওয়া বয়ানে সন্দেহ হয় পুলিশের। তারপর মা রুপা কে জোরালো ভাবে জিজ্ঞাসাবাদ করা হলে পুলিশের চাপে নিজের ছয়মাসের সন্তানকে খুনের কথা স্বীকার করে নেন। রুপা জানান তিনি নিজেই তাঁর সন্তানকে শ্বাসরোধ করে মেরে ফেলেন এবং তারপর এক প্রতিবেশির বাড়িতে নির্মীয়মান সেপ্টিক ট্যাঙ্কে ফেলে দেন।
রুপা ঘোষের কথা অনুযায়ী সেপ্টিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয় মাস ছয়েকের ঐ শিশুকে। বাচ্ছার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয় কল্যাণী মেডিকেল কলেজ জে এন এম হাসপাতালে। খুনের কারন এখনও জানায়নি পুলিশ। ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত মা রুপা ঘোষকে। মর্মান্তিক এই ঘটনায় কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ক্ষূব্ধ এলাকাবাসী।

Post Views: 216

Continue Reading

Previous: কসবা ল কলেজে ধর্ষণ কাণ্ডের পর নড়েচড়ে বসল উচ্চশিক্ষা দফতর
Next: সাইকেল মিস্ত্রি থেকে নাট্যকার; বীরভূমের লাল মাটিতে আরেক গোপন প্রতিভা

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.