Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • আইপ্যাক আধিকারিক বিনীত গোয়েলের বিরুদ্ধে পোস্টার শান্তিপুরে

আইপ্যাক আধিকারিক বিনীত গোয়েলের বিরুদ্ধে পোস্টার শান্তিপুরে

Online Desk ফেব্রুয়ারি 20, 2026
WhatsApp-Image-2026-02-20-at-1.33.06-PM-1.jpeg

নিজস্ব প্রতিনিধি, নদিয়া : পাখির চোখ ২৬ এর বিধানসভা নির্বাচন। আর নির্বাচনের আগেই নদিয়ার শান্তিপুরে আইপ্যাক বিরোধী পোস্টার! কিন্তু কেন? কোনো সদুত্তর নেই তৃণমূলের। এখন প্রশ্ন, এর পেছনে রয়েছে কার হাত? রাতের অন্ধকারে কে বা কারা মারলো এই পোস্টার? এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।
নদিয়ার শান্তিপুরের বিস্তীর্ণ জায়গা জুড়ে আইপ্যাক আধিকারিক বিনীত গোয়েলের বিরুদ্ধে সরাসরি পোস্টার। সেই পোস্টারে উল্লেখ রয়েছে একাধিক দুর্নীতিতে যুক্ত থাকার কথা। সকাল সকাল এই পোস্টার সাধারণ মানুষের নজরে আসতেই শুরু হয় জল্পনা। পোস্টারে লেখা রয়েছে “তোলা বাজি বিনীত হটাও রানাঘাট সংগঠনিক তৃণমূল বাঁচাও। আবারো কোনও পোস্টারে লেখা রয়েছে “মদ মেয়ে আছে যার কাছে ক্রিমিনাল গুন্ডা যাই হোক বিনীত তার পাশে।’’ শান্তিপুর শহরের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় এই পোস্টার। তাও আবার বিনীত গোয়েলের ছবি দিয়ে এই পোস্টার কারা মেরেছে তা এখনও অজানা। যদিও পোস্টারের নীচে লেখা জেলা তৃণমূল কংগ্রেস রক্ষা কমিটি।
এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল রানাঘাট সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সম্পাদক জয়ন্ত ঘোষকে। তিনি জানান, কে বা কারা এই পোস্টার মেরেছে সেটা আমরা জানি না। তবে দলে থেকে যাদের কার্যসিদ্ধি হয়নি তারাই এই কাণ্ড ঘটিয়েছে বলে দাবি তার। তবে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে তিনি জানাবেন বলেও জানান।
অন্যদিকে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী সংস্থা আইপ্যাক নামাঙ্কিত পোষ্টারের বিষয়ে রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার বলেন, তৃণমূলের যারা হয়তো টাকা দিয়ে প্রতারিত হয়েছে তারাই এই ধরনের পোস্টার মারছে। সত্য আজ না হয় কাল উদঘাটন হবেই। তাই ঝুলি থেকে আস্তে আস্তে বেড়াল বেরিয়ে পড়ছে। বিজেপির সঙ্গে সাধারণ মানুষ আছে। যদিও গোটা ঘটনা প্রকাশ্যে আসতেই তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

Post Views: 114

Continue Reading

Previous: জলপাইগুড়িতে নিখোঁজ মেয়ের অপেক্ষায় অসহায় বাবা মা
Next: বিলুপ্তির পথে গঙ্গারামপুরের তাঁত শিল্প

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.