Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • জলপাইগুড়িতে নিখোঁজ মেয়ের অপেক্ষায় অসহায় বাবা মা

জলপাইগুড়িতে নিখোঁজ মেয়ের অপেক্ষায় অসহায় বাবা মা

Online Desk ফেব্রুয়ারি 20, 2026
WhatsApp-Image-2026-02-20-at-5.59.28-PM.jpeg

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: সন্তান! একরাশ মায়া, মমতা আর ভালোবাসায় মোড়া শব্দটি। সন্তান যেমনই হোক, বাবা মায়ের কাছে তাঁর চেয়ে শ্রেষ্ঠ সম্পদ আর কিছু নয়। সন্তানের জন্য বাবা মা যতটা ত্যাগ স্বীকার করতে পারেন, ততটা মনে হয় পৃথিবীতে আর কেউ পারেন না। সন্তানের জন্য নিজের শেষ রক্তবিন্দু দিয়ে দিতেও দ্বিধা বোধ করেন না তাঁরা। তেমনই ঘটনার সাক্ষী জলপাইগুড়ি শহরের পান্ডা পাড়া।
আজ থেকে প্রায় দু বছর আগে দুঃস্থ ভ্যান চালকের বছর ২২-র মানসিক ভারসাম্যহীন মেয়ে রাখি রায় আচমকাই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। তার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। হঠাৎ আলিপুরদুয়ার থানা থেকে তাদের এক দিন জানানো হয়, আপনাদের মেয়েকে কেউ বা কারা থানায় পৌঁছে দিয়ে গিয়েছে, এবং আপনার মেয়ের ইচ্ছে অনুযায়ী তাকে জলপাইগুড়ি যাবার বাসে উঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তারপর সেই মেয়ে আর বাড়িতে ফেরেনি।
বিষয়টি নজরে আসে এলআরপি নামক একটি আইনি সহায়তা সংগঠনের আইনজীবির। এরপরেই রাখির মা, বাবার অনুমতিতে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করা হয়। এই প্রসঙ্গে আইনজীবী অতীন্দ্র চৌধুরী জানান, ২০২৪ সাল থেকে এই মামলাটি চলছে, মহামান্য হাই কোর্ট যে আদেশ দিয়েছে তার মূল লক্ষ্য মহিলা থানা থেকে নিখোঁজ হওয়া ওই মেয়েটিকে খুঁজে পাওয়া। সেই জন্য একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিমকে আগামী আট সপ্তাহের মধ্যে হাইকোর্ট কে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে আদালতের পক্ষ থেকে।
অন্য দিকে, নিখোঁজ মেয়ের শোকে মুহ্যমান মা, বাবা। তাঁদের মুখই বলে দিচ্ছে সন্তান হারানোর যন্ত্রণা ঠিক কতখানি! নিখোঁজ রাখির বাবা অনিল রায় বলেন, কি যে যন্ত্রণা সেটি বলে বোঝানো যাবে না, খুব কষ্ট হয়, কোর্ট নতুন করে আদেশ দিয়েছেন, আশা করছি ফিরে পাবো মেয়েকে। দুবছর ধরে নিখোঁজ মেয়েকে আবার কবে ফিরে পাবেন তাঁরা? সেই প্রশ্নের উত্তর হাতড়াচ্ছেন অসহায় বাবা মা।

Post Views: 126

Continue Reading

Previous: স্বামীকে খুনের হুমকি, ভাইরাল অডিও–ভিডিও ঘিরে চাঞ্চল্য মোহনপুরে
Next: আইপ্যাক আধিকারিক বিনীত গোয়েলের বিরুদ্ধে পোস্টার শান্তিপুরে

সম্পর্কিত গল্প

RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সতর্কতা দক্ষিণবঙ্গে, বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.